শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক বন্ধ, বিপাকে অনলাইন ব্যবসায়ীরা

news-image

বাংলাদেশে নিরাপত্তা বিষয়ক কারণ দেখিয়ে ফেসবুক বন্ধ করে দেওয়ায় অনেক অনলাইন ব্যবসায়ী বিপদে পরেছেন। ফেসবুকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই মাধ্যমটিতে একাউন্ট খুলে দেশে এখন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ব্যবসা করছেন। ফেসবুকে ইবিডি শপিং নামে গত ছয় মাস ধরে একটি ব্যবসা চালাচ্ছিলেন মাহমুদুল হাসান।
এসব বিষয়ে বিবিসির বাংলার সাথে কথা বলেন ইবিডি শপিং এর স্বত্ত্বাধিকারী মাহমুদুল হাসান। তিনি বলেন, এটা পুরোপুরি অনলাইন প্রোডাক্ট। আমরা প্রোডাক্ট নিয়ে আসি মালয়েশিয়া এবং কোরিয়া থেকে। আমরা অনলাইনে মার্কেটিং করে থাকি। যারা প্রোডাক্ট কেনার জন্য আগ্রহী থাকে তাদের কে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি।


কি ধরনের জিনিস ডেলিভারি দিয়ে থাকেন এ প্রসঙ্গে মাহমুদুল হাসান বলেন, আমরা সাধারণত নারীদের ব্যবহৃত পণ্য সরবরাহ করে থাকি। বিয়ের আংটি , জুয়েলারি প্রোডাক্ট, কসমেটিক্স ইত্যাদি। ফেসবুক বন্ধ থাকার কারণে ব্যবসায়ে কি ধরনরে প্রভাব পরেছে এর উত্তরে মাহমুদুল হাসান বলেন, আমি যদি গত তিন দিনের কথা বলি তাহলে আমার ব্যবসা একেবারে বন্ধ হয়ে গেছে। কারণ আমরা ব্যবসা করে থাকি মূলত ফেসবুকে প্রচারের মাধ্যমে। আমি যদি নতুন একটা ওয়েবসাইট নিয়ে আসি সেটা ডোর টু ডোর মার্কেটিং করা বা মানুষকে জানানোর জন্য অনেক সময়ের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ফেসবুকের মাধ্যমে প্রচার খুব সহজে হয় আমার বন্ধুদের মাধ্যমে। ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে আমি হয়তো অন্য কোন উপায়ে ফেসবুকে যেতে পারছি বা আমার পেজে কোন কিছু আপডেট করতে পারছি। কিন্তু আমার যারা ক্রেতা আছে, যারা সবসময় ফেসবুক ব্যবহার করে তারা সেটা করতে পারছেনা।  সেক্ষত্রে আমার ভিজিটর অনেক কমে গেছে। এখন সবার পক্ষে অন্য উপায়ে ফেসবুক চালানো সম্ভব হয়না। সেক্ষেত্রে গত তিন ধরে ব্যবসার অবস্থা একদম জিরো।


ফেসবুক বন্ধ হওয়ার আগে কত ব্যবসা করতেন এ প্রসঙ্গে মাহমুদুল হাসান বলেন, নিয়মিত প্রতি দিন আমি ১৫ থেকে ২০টি পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে। গত তিন দিন যাবৎ যেটা হচ্ছে কোন ডেলিভারি হয়নি।
ফেসবুক কবে নাগাদ খুলবে সেটা  কেউ বলতে পারছেনা সেক্ষেত্রে এই ব্যবসা আপনি কিভাবে চালাবেন এর উত্তরে মাহমুদুল হাসান বলেন, অনলাইনে আসলেই যদি ব্যবসা করতে চাই সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করতে হবে। বিকল্প ব্যবস্থার জন্য একটা ডোমেন হোস্টিং নিয়ে নাম রেজিস্ট্রেশন করে সেই ওয়েব সাইটের মাধ্যমে ব্যবসা করতে হবে। কিন্তু সেটা ফেসবুকেরমত এত প্রচার বা প্রসার হবে কিনা সেটা বুঝতে পারছিনা। কারণ   নতুন ওয়েবসাইট বা যেটাই করা হোক না কেন মার্কেটে নতুন আসতে গেলে যে পরিমাণ মূলধন বা  যে পরিমাণ প্রচার করা দরকার আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের কাছে ফেসবুক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যদি এখন ওয়েবসাইটটা নিয়ে আসি তারপরেও  ফেসবুক যদি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকে  সেক্ষেত্রে আমাদের কমপক্ষে ছয়মাস অপেক্ষা করতে হবে নতুন করে ব্যবসা দাঁড় করাতে।


বাংলাদেশে কি পরিমাণ লোক ফেসবুকে ব্যবসা করছেন এ প্রসঙ্গে মাহমুদুল হাসান বলেন, প্রচুর  লোক ফেসবুকে ব্যবসা করছে। আমার ১হাজার ৬শ’র বেশি ফেসবুক ভিজিটর আছে। কোন কোন পেজে ৮ হাজার, ৯ হাজার ভিজিটরও আছে। এখন বাংলাদেশে আমাদের মত প্রচুর অনলাইন কোম্পানি আছে। ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার কারণে সবার অবস্থা আমার মত একই রকম হবে।