,

ফারিয়ার সঙ্গী রিয়া সেন

news-image

ফারিয়ার সঙ্গী রিয়া সেন‘হিরো ৪২০’ ছবিতে নুসরাত ফারিয়া ও ওমের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছিল আগেই। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন রিয়া সেন। ছবিতে তাকে অভিজাত ও রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে দেখা যাবে। যে মেয়েটি কিনা আত্মবিশ্বাসী, ফ্যাশন সচেতন এবং প্রেমময়ী। এ নিয়ে রিয়া জানান, যখন আমি প্রস্তাবটি পাই, ফিরিয়ে দিতে পারিনি। কারণ ছবিটির ব্যানার ও পরিচালক। মনে হচ্ছে, জীবনে খুবই ভালো একটি কাজ হবে। আমি খুবই খুশি।’ পরিচালক সূত্রে জানা যায়, ২০ নভেম্বর কলকাতায় হিরো ৪২০-এর দৃশ্য ধারণে অংশ নিয়েছেন রিয়া সেন। আর গতকাল থেকে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন ফারিয়া ও ওম। কলকাতা যাওয়ার আগে ফারিয়া বলেন, ‘এ ছবির গল্পটি আমার কাছে বেশ ভালো লেগেছে। রোমান্টিক ও কমেডি ধাঁচের এ ছবিতে আমাকে বাঙালি মেয়েদের চেনা সাজগোজে দেখা যাবে।’ জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় হিরো ৪২০ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত ম-ল।
বাংলাদেশ, ব্যাংকক ও ভারতের হায়দ্রবাদে এর দৃশ্য ধারণ হবে। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা