ঐশীর ফাঁসি সমাজে মহামারী রোগের অবসান ঘটাবে না!
চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনকে বাংলাদেশের কাছে সমর্পণের সময় তার হস্তান্তর থেকে শুরু করে নারায়ণগঞ্জ আদালতে উপস্থিতি পর্যন্ত মিডিয়া প্রতি মুহূর্তে বিস্তারিত তুলে ধরেছে। নদীবন্দরে ঘৃণ্য সাত খুনের মামলায় সে প্রধান আসামী হওয়ার পর থেকে এটাই প্রত্যাশিত ছিল। নিহতদের নিকটাত্মীয় এবং কিছু মানুষ বিশেষ করে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা গত বছরের এপ্রিলের ভয়াবহ এদিন থেকেই বিষয়টি পর্যবেক্ষণ করে আসছেন। তাদের মাঝে প্রাসঙ্গিক অনেক প্রশ্ন সৃষ্টি হয়েছে। আমি মনে করি আইন তার যথাযথ ব্যবস্থা নেবে।
যাইহোক, মাত্র ক’দিন আগে আরেকটি যুগান্তরকারী রায় ঘোষণা করা হয়। মা-বাবাকে হত্যার দায়ে তরণী ঐশীকে মৃত্যুদ- দেয়া হয়। সে তার মা-বাবাকে খুন করেছে বলে স্বীকার করেছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমার ব্যক্তিগত মতামত হল যে, এটা এ ক্ষেত্রে বিপরীত ফলদায়ক হতে পারে। এটা ঠা-া মাথার খুনের কোন মামলা নয়। এটা সন্তানের দ্বারা জন্মদাতাকে হত্যা। কারোর দ্বারা তার বাবা মা’কে হত্যা করার ঘটনা কদাচিৎ। বিশেষ করে ঐশীর মতো এমন তরণীর দ্বারা এমন হত্যাকা- আরও কদাচিৎ।
অর্থলোভ থেকে বাবা অথবা মা’কে অথবা বাবা-মা’কে একত্রে অথবা সহদোরকে হত্যার দৃষ্টান্ত রয়েছে। তাদের দুনিয়া থেকে সরিয়ে দিয়ে খুব সহজে সম্পত্তির উত্তরাধিকারী হওয়া যেতে পারে এমন অর্থলিন্সা থেকেই এসব জঘন্য ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে। তবে ঐশীর এমন ঘৃণ্য কাজের পেছনে স্পষ্টত তেমন উদ্দ্যেশ্য ছিল না।
এটা খুব বিশ্বাসযোগ্য মনে হয় যে, ঐশী একজন মাদকাসক্ত। সাবালকত্বের দ্বার প্রান্তে এসে গভীরভাবে মানসিক সমস্যার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল। পুনর্বাসনের একটি পদক্ষেপ হিসেবে তাকে মানসিক সহায়তা দেয়া উচিৎ। উচ্চ আদালতে তাকে বিষয়টি ভালভাবে উপস্থাপন করা প্রয়োজন। কারণ যেহেতু সে ইতোমধ্যে বল-প্রয়োগ এবং নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার অভিযোগ করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের শুরু থেকে এখনও পর্যন্ত তার বয়স সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এ মামলার বিচার আমাদের সামাজিক বিবেকের রাজ্য ত্যাগ করেছে।
এটা উল্লেখ করা হয়েছিল যে, ঐশীকে তার পুলিশ অফিসার বাবা প্রচুর পরিমাণে হাত খরচ দিত। কিছু প্রতিবেদনে মাসে ৫০হাজার টাকা দেয়া হতো বলে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন, একজন পুলিশ অফিসার কিভাবে অপব্যয়ের জন্য এতো টাকা দিতে পারে? দুর্নীতি এবং কপটতা প্রশাসনের প্রত্যেকটি স্তরে শেকড় গেড়েছে। আমাদের সমাজেরই একটি নির্দিষ্ট অংশ এ দানবদের আরও জাগিয়ে তুলেছে। আমাদের স্পষ্ট এখনও স্মরণে আছে এক মাতাল ধনবান শিশুর ঘটনা। যে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে একটি রিক্সাকে মাড়িয়ে গিয়েছিল। এ ঘটনায় কিছু মানুষ গুরুতর আহত হয়েছিল। এছাড়া একজন সম্মানিত এমপিকে গ্রামের একটি ছেলের পায়ে গুলি করে জামিনও পেতে দেখেছি। ফুলের মালাও তার ‘সম্মানিত’ ঘাড়ে পরিয়ে দেয়া হয়েছে।
এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। যখন একজন ছেলে অথবা মেয়ে তাদের জীবিকার একমাত্র মাধ্যম বাবা-মা’র সম্পত্তিকে অবৈধ অথবা অসদুপায়ে হাতিয়ে নেয়ার উপলব্ধি করে তখন সে আর নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে না। মা-বাবার একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের সন্তানদের ওপর নিয়ন্ত্রণ থাকতে হবে। দুর্নীতিগ্রস্ত বাবা-মা কিভাবে তাদের সন্তানদের নৈতিকতার শিক্ষা দিতে পারে? তারা কেবল তাদের সন্তানদের দাম্ভিকতা, অনীহা ও অসচ্চরিত্র ব্যবহারের দরজা উম্মুক্ত করতে সাহায্য করতে পারে।
ইতোমধ্যে যুব সম্প্রদায়ের মধ্যে এই ধরনের বেপরোয়া জীবন-যাবন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তারা এমন চরম জীবন-যাপন এবং অপরের সঙ্গে ব্যবহারের আদর্শ গড়ে তুলেছে যেখানে অন্যদের অধিকারকে সর্ম্পর্ণ বর্জন করা হয়। এ প্রজন্মের মাঝে মাদক ও মাদকের অপব্যবহার ব্যাপক হারে দ্রত ছড়িয়ে পড়ছে। নৈতিক বিচ্যুতিই এ অবকাঠামোর ভিত্তি এবং এটা ক্রমান্বয়ে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। এসব নষ্ট বাচ্চারা বয়স্কদের মাঝেও অনৈতিকতার চক্রকে নিয়মিত করে তুলবে এবং শেষ পর্যন্ত সমাজের বিবেকের মৃত্যুর কারণ হবে। যদিও এ বিবেক এখনও নি:শ্বাস নিচ্ছে।
ঐশীকে ফাঁসির কাষ্ঠে প্রেরণ করা মানে গালিচার নিচে শুধুমাত্র ময়লা নিক্ষেপ করা। ঐশী আমাদের সমাজের মহামারী রোগের একটি বহি:প্রকাশ মাত্র। এমন একটি ক্ষেত্রে এ ধরনের কঠোর বিচার অন্যান্যদের বেপরোয়া জীবন যাপন থেকে নিবৃত্ত করবে না। সামাজিক আচরণের গ্রহণযোগ্য সভ্য নিয়মও শিখবে না এবং রাষ্ট্রীয় আইনের প্রতি তাদের অসম্মান তৈরি হবে। তারা ভাবতে শুরু করবে, টাকা এবং ক্ষমতা দিয়ে সব কেনা যায়। ঐশীর এমন বিচার জ্বর প্রশমনে কঠিন ওষুধ দেয়ার মতো। এটা জ্বর কোন রোগের আক্রমণের কারণে হয়েছে এবং তার অবস্থা নির্ণয়ে তেমন কোন পদক্ষেপ হবে না। তাহলে দেখা যাবে এ রোগ সানন্দে বেড়ে চলবে।











