শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই যুদ্ধাপরাধীর ফাঁসিতে কানাডায় বিজয় উল্লাস

news-image

যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হওয়ায় কানাডার বিভিন্ন শহরে গতকাল প্রবাসী বাঙালিরা উল্লাস প্রকাশ করে। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে  ২২ নভেম্বর স্থানীয় সময় বিকাল পাঁচটায় টরন্টোস্থ  ড্যানফোর্থ রোডে মিজান কমপ্লেক্সে আলোচনা সভা ও মিষ্টিমুখের আয়োজন করা করা হবে।
 
এই অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ড. বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, কবি আসাদ চৌধুরী, জনপ্রিয় ছড়াকার লুতফর রহমান রিটন, বিশিষ্ট কলামিস্ট ড. মোজাম্মেল খানসহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

 

টরন্টোতে দুইদিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল
 

 
কানাডার টরন্টোতে দুইদিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৫ শুরু হয়েছে। স্থানীয় সাপ্তাহিক বাংলা মেইলের চতুর্থ বর্ষ পদার্পণ উপলক্ষে টরন্টো ইন্টারন্যাশনাল প্যাভিলিয়ানে ২১ নভেম্বর এই ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, ড. মোজাম্মেল খান, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, অভিনেতা ফেরদৌস আহমেদ, পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, ফেস্টিভ্যাল চেয়ারম্যান রেজাউল কবির, আব্দুল হালিম মিয়া প্রমুখ। পরে স্থানীয় শিল্পীরা নাচ, গান, কবিতা পাঠ করেন।
 
আজকের অনুষ্ঠানে বিশেষ পর্ব ছিল বাংলা একাডেমি প্রদত্ত সৈয়দ ওয়ালিউল্লাহ পুরষ্কার প্রাপ্ত কবি ইকবাল হাসান এবং সৈয়দ ইকবালকে সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী এবং ছড়ালেখক লুত্ফর রহমান রিটন। এদিকে যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হওয়ায় সারাদিন প্রবাসী বাঙালিরা উল্লাস প্রকাশ করে। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যেও সেই কথা উঠে আসে। এক পর্যায়ে অনুষ্ঠানের বাইরে মিষ্টি বিতরণ করা হয়।
t
 
২২ নভেম্বর ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে থাকবেন গায়ক কুমার বিশ্বজিৎ, নায়ক ফেরদৌস আহমেদ, শিল্পী চন্দন সিনহা, শিল্পী নিলুফার বানু লিলি, গায়িকা মৌটুসী। নায়ক ফেরদৌস ফেস্টিভ্যাল সম্পর্কে ইত্তেফাকে বলেন, এ যেনো এক ঘরোয়া অনুষ্ঠান। খুব ভালো লাগছে। পর পর তিন-চার কানাডার ভিসা পেয়েও আসা হয়নি। এবার আসাটা আমার জন্য খুবই আনন্দের। এই ফেস্টিভ্যাল যেনো এক মিনি বাংলাদেশ।