,

সাকার দাফনের পরে ছাত্রলীগের হামলা, সাংবাদিক গুলিবিদ্ধ

news-image

রাউজানের গহিরায় যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দাফন শেষে ফেরার পথে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন জানাজায় অংশগ্রহণকারীরা। এ সময় ছাত্রলীগের হামলায় এক সাংবাদিক গুলিবিদ্ধ এবং আহত হয়েছেন আরও তিন সাংবাদিক।


জানা যায়, রাউজানের গহিরা এলাকায় সাকার জানাজা শেষে ফেরার পথে রাউজান পৌরসভার কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা জানাজায় অংশগ্রহণকারী ও সাংবাদিকদের ওপর হামলা চালায়।
এ সময় হামলার ছবি তুলতে গেলে মোহনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর রিপোর্টার রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হয়। এ ছাড়া একুশে টিভির রিপোর্টারসহ আরও তিন সাংবাদিক আহত হয়েছেন। মোহনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান আয়ান শর্মা জানান, পুলিশ সাকা চৌধুরীর বাড়িতে থাকলেও রাস্তায় ছিল না।


দাফনের আগে সাকার জানাজা নিয়ে শুরু হয় উত্তেজনা। তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গহিরা কলেজ মাঠে জানাজা আয়োজন করতে চায় স্থানীয়রা। তবে প্রশাসনের বাধায় তা বন্ধ হয়ে যায়। পরে তার বাড়ির পাশেই জানাজার নামাজ পড়া হয়।
এর আগে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ প্রতিরোধে রাউজান উপজেলার প্রবেশপথসহ বিভিন্ন পয়েন্টে মধ্যরাত পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা অবস্থান নিলেও পরে পুলিশের তৎপরতায় তারা সরে যায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা