,

চট্টগ্রামে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৫৩

news-image

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ৫৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল আটটা পর্যন্ত জেলা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান। তিনি বলেন, ‘বিশেষ অভিযানে রবিবার সকালে রাঙ্গুনিয়ার সরবভাটা থেকে জামায়াত নেতা মুরাদ (৪২) ও সাতকানিয়া থেকে এক শিবির কর্মীকে আটক করা হয়।’ এ ছাড়া বিভিন্ন উপজেলা থেকে ৪১ জন পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার ১০ আসামিসহ ৫৩ মোট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লোহাগাড়া থেকে ৭ হাজার ৮৪০ পিস ইয়াবা, ৭০ লিটার চোলাই মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ