,

সাকার দাফন সম্পন্নের খবর সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিক গুলিবিদ্ধ

news-image

চট্টগ্রাম : সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দাফন সম্পন্নের খবর সংগ্রহ করে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন মোহনা টেলিভিশনের এক সাংবাদিক। রোববার সকাল সাড়ে ৯টায় সাকা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়।

 

জানাজায় পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং কিছু সংখ্যক প্রতিবেশী উপস্থিত ছিলেন। সাকা চৌধুরীর দাফনের সংবাদ সংগ্রহ করে ফেরার সময়ে রাজিব সেন প্রিন্স নামে মোহনা টেলিভিশনের ওই সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। আহত সাংবাদিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাউজান উপজেলার গহিরা এলাকায় এ ঘটনা ঘটে।

 

একুশে টেলিভিশনের সাংবাদিক নয়ন বড়ুয়া জয় যুগান্তরকে বলেন, সাকা চৌধুরীকে দাফনের পর রাউজানের গহিরা থেকে নগরীর উদ্দেশে রওনা হয় সাংবাদিকরা। সাকা চৌধুরীর বাড়ির অদূরে সড়কে অবস্থানকারী একদল দুর্বৃত্ত সাংবাদিকদের বহনকারী গাড়ি থামাতে বলে। চালক গাড়ি না থামালে তারা গাড়ি লক্ষ্য করে গুলি করে। এসময় মোহনা টেলিভিশনের সাংবাদিক রাজীব সেনের ডান উরুতে গুলি লাগে।  

 

এছাড়া দুর্বৃত্তদের হামলায় জানাজায় অংশ নেয়া এবং অংশ নিতে আসা কয়েকজন লোক আহত হয়েছে বলে অভিযোগ করেছেন রাউজান পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র কাজী আবদুল্লাহ আল হাসান। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলেও তিনি দাবি করেন।

 


চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদকর্মীদের গাড়িতে গুলি করার ঘটনার কথা শুনেছি। বিষয়টি দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, বেলা সাড়ে ১২ টার দিকে রাজিব সেন নামে এক সাংবাদিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ডান উরুতে গুলি লেগেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে