,

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রংপুর ও চিটাগাং

news-image

রোববার বেলা ২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ৩য় আসর। নতুন এই আসরের উদ্বোধনী খেলায় প্রথম ম্যাচে মাঠে নামছে চিটাগাং ভাইকিংস ও রংপুর রাইডার্স।
সবদিক থেকে বিবেচনায় আসরের শক্তিশালী ৩টি দলের মধ্যে এ দুটিদল বেশ শক্তিশালী। দেশী-বিদেশী তারকাসমৃদ্ধ দু’দলের লড়াই দেখতে অপেক্ষায় আছেন ক্রিকেট প্রেমীরা। খেলার মাঠে চিটাগাং ভাইকিংস এর নেতৃত্ব দেবেন তামিম ইকবাল অপরদিকে রংপুর রাইডার্সের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
তামিমের চিটাগাং দলে বিদেশী খেলোয়াড় হিসেবে পাকিস্তানি আমির, আজমল এবং জিম্বাবুয়ের চিগাম্বুরাকে নেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকান রবিন পিটারসনও থাকছেন ভাইকিংসে। দেশীয় আনামুল-তাসকিন-শফিউল আর বিদেশী আমির-আজমল-চিগাম্বুরাদের নিয়ে বেশ শক্তিশালী। তামিমের চিটাগাং আজ জয়ের লক্ষ্যেই তাদের বিপিএল-২০১৫ যাত্রা শুরু করবে।
রংপুর প্রথম ম্যাচে খেলার নিশ্চয়তা পেয়েছে অধিনায়ক অধিনায়ক সাকিব আল হাসানের। কণ্যাসন্তানের মুখ দর্শনে স্ত্রীর পাশে থাকতে গত ৮ নভেম্বর আমেরিকা যান তিনি। বিপিএল শুরুর আগেরদিনই তার ঢাকায় পৌছানোর কথা। যথা সময়ে ঢাকায় এসে পৌছেছেন এই অলরাউন্ডার। আর সাকিব না থাকলেও রংপুরের শক্তিতে খুব বেশি একটা কমতি হবে না। দেশীয় সৌম্য, আরাফাত সানি, জহুরুল অমি, মুখতার আলীর সাথে দলে থাকবেন বিদেশী ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, মোহাম্মদ নবী, সচিত্র সেনানায়কদের।
খেলাটি দুপুর ২টায় শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও নিও স্পোর্টস।
দিনের অন্য খেলায় সন্ধ্যা ৬টায় ঢাকা ডাইনামাইটস মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা