,

সাকা-মুজাহিদকে তওবা পড়াবেন যে ইমাম

news-image

৭১ এর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে তওবা পড়াবেন লালবাগ তারা মসজিদের ইমাম মনির হোসেন। কারা কর্তৃপক্ষ রাত সাড়ে ৯টার দিকে এখবর নিশ্চিত করেন। ইতোমধ্যে এ দুজনের ফাঁসি কার্যকরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। কারগারের দুটি ফাঁসির মঞ্চের মধ্যে পুরাতন ফাঁসির মঞ্চেই তাদের ফাঁসি কার্যকর করা হবে। কাশিমপুর কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে আনা হয়েছে ৭জন জল্লাদ। প্রস্তুত রাখা হয়েছে চারটি অ্যাম্বুলেন্স।Fashi
 

  ১২টা ১ মিনিটে ফাঁসির সম্ভাবনা

আজ রাত ১২টা ১ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তাদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দিয়েছেন। কারা সূত্র জানিয়েছে, আজ রাত ১২টা ১মিনিটে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করা হবে।


এর আগে প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছ থেকে সচিবালয়ে নেয়া হয়। শনিবার রাত সাড়ে ৯টায় আদেশ নিয়ে মন্ত্রণালয়ে আনা হয়।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সরকারি বাসভবন বঙ্গভবনের ওই আবেদন নিয়ে যান আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে আবেদনটি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় থেকে আইনমন্ত্রীর মত নেয়ার জন্য গুলশানে তার বাসভবনে নেয়া হয়। সেখানে আইনমন্ত্রী বলেন, আমি আমরা মতামত দিয়েছি। এখন বাকিটা রাষ্ট্রপতির ব্যাপার।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ