,

বিপিএল : বন্ধু যখন শত্রুু!

news-image

স্পোর্টস ডেস্ক : এই ক’দিন আগেই তারা ছিলেন সতীর্থ-বন্ধু। একই পতাকাতলে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকরা প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছেন। রোববার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়া মাত্র বন্ধুত্বের বন্ধন ভুলে গিয়ে নিজ নিজ দলকে এগিয়ে নিতে ঝাঁপিয়ে পড়বে প্রতিটি ফ্রাঞ্চাইজি দলের বাংলাদেশি ক্রিকেটাররা। সন্দেহ নেই, সেখানে বন্ধুত্বের বন্ধন ¯্রফে গৌণ হয়ে পড়বে।

সাকিব আল হাসান-তামিম ইকবালের বন্ধুত্বের কথা কার অজানা! উদ্বোধনী ম্যাচেই দুই বন্ধুকে মুখোমুখি দাঁড় করিয়েছে বিপিএল। চিটাগাং ভাইকিংসকে নেত্বত্ব দেবেন তামিম আর রংপুর রাইডার্সকে সাকিব। 

তামিম আবার সতীর্থ হিসেবে পেয়েছেন জাতীয় দলের এনামুল হক, তাসকিন আহমেদ, রবিউল ইসলাম, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, ইলিয়াস সানিকে।  রংপুর রাইডার্সে সাকিব জাতীয় দলের সতীর্থদের মধ্যে পেয়েছেন সৌম্য সরকার, আরাফাত সানি, মার্শাল আইয়ুব এবং জুবায়ের হোসেনকে। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম নেতৃত্ব দিচ্ছেন সিলেট সুপারস্টারসকে। ওয়ানডে এবং টি২০ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দায়িত্ব পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্ব দেবেন বরিশাল বুলসকে। 

মুশফিক-মাহমুদুল্লাহ একে অপরের ভায়রা ভাই; কিন্তু খেলার মাঠে নিজ দলকে জয়ী করতে আত্মীয়তার বন্ধনকে রেখে দিতে হবে একপাশে। তখন দলের কথা মাথায় রেখেই তারা একে অপরের বিপক্ষে ঝঁপিয়ে পড়বেন, সেটা বলাই বাহুল্য। মুশফিক জাতীয় দলের সতীর্থদের মধ্যে পেয়েছেন রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শহীদ, জুনায়েদ সিদ্দিকীকে। 

চিটাগাং ভাইকিংস

মাহমুদুল্লাহ জাতীয় দলের অনেককেই সতীর্থ হিসেবে পাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন টি২০ বিশেষজ্ঞ সাব্বির রহমান, আল-আমীন হোসেন, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফীস, নাদিফ চৌধুরী এবং সাজেদুল ইসলামকে। 

ঢাকা ডাইনামাইটস

লিটন কুমার দাস, ইমরুল কায়েস, অলক কাপালি, শুভগত হোম চৌধুরীকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে সতীর্থ হিসেবে পাচ্ছেন মাশরাফি। ছয় দলের মধ্যে একমাত্র  ঢাকা ডায়নামাইটসই অধিনায়ক পদে বসিয়েছে একজন বিদেশিকে। কুমার সাঙ্গাকারা। এই দলের আইকন খেলোয়াড় নাসির হোসেন। তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন জাতীয় দলের মুস্তাফিজুর রহমান, ফরহাদ রেজা, শামসুর রহমান,  আবুল হাসান, মোশারফর রুবেলকে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে