,

সাকা-মুজাহিদের সঙ্গে সাক্ষাতকরতে কেন্দ্রীয় কারাগারে পরিবারের সদস্যরা

news-image

নিউজ ডেস্ক : মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করছেন তাদের পরিবারের সদস্যরা।শনিবার রাত ৯টার দিকে দুই পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। প্রায় ৩০ মিনিট বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করে তারা কারা অভ্যন্তরে প্রবেশ করেন।সালাউদ্দিন কাদেরের স্ত্রী-সন্তানসহ ১৮ জন আর মুজাহিদের স্ত্রী-সন্তানসহ ১১ জন এ দুজনের সঙ্গে সাক্ষাৎ করছেন।মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকর করার আগে শেষবারের মতো সাক্ষাতের জন্য পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়ে থাকে কারা কর্তৃপক্ষ।এরআগে রাত সাড়ে ৮টার দিকে কারাগারে প্রবেশ করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এআইজি) কর্নেল ফজলুল কবীর। আগে থেকেই সেখানে অবস্থান করছেন ডিআইজি গোলাম হায়দার।

এছাড়া সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুটি অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।মূলত রাষ্ট্রপতির কাছে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। প্রস্তুত রাখা হয়েছে ফাঁসির মঞ্চ ও জল্লাদ।ইতিমধ্যে প্রাণভিক্ষার আবেদনের আইনি বিষয়ে মতামত দিয়ে তা বঙ্গভবনে পাঠিয়ে দিয়েছে আইন মন্ত্রণালয়। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা