,

রাতেই সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরের সম্ভাবনা

news-image

নিউজ ডেস্ক : বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড আজ (শনিবার) রাতেই কার্যকর করা হতে পারে।

 

 

ফাঁসি কার্যকরকে ঘিরে কেন্দ্রীয় কারাগারের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। এছাড়া কারা অভ্যন্তরে ফাঁসির মঞ্চে আলোকসজ্জার পাশাপাশি ছামিয়ানা টানানোর কাজ সম্পন্ন করা হয়েছে। প্রস্তুত রয়েছে জল্লাদ।

 

রাত সাড়ে ৮টার দিকে কারাগারে প্রবেশ করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এআইজি) কর্নেল ফজলুল কবীর। এর আগে সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুটি অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় কারাগারের দিকে গেছে বলে জানা গেছে।

 

মূলত রাষ্ট্রপতির কাছে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

 


ইতিমধ্যে প্রাণভিক্ষার আবেদনের আইনি বিষয়ে মতামত দিয়ে তা বঙ্গভবনে পাঠিয়ে দিয়েছে আইন মন্ত্রণালয়। বিষয়টি নিষ্পত্তি হওয়ার ওপরই নির্ভর করছে ফাঁসি কার্যকরের বিষয়টি।

 


এরআগে সকাল থেকেই নাজিমউদ্দিন রোডে কারাগারের সামনে র‌্যাব-পুলিশের উপস্থিতি বাড়তে থাকে। বিকালের দিকে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যসহ বিভিন্ন বাহিনীর সদস্য কয়েকগুণ বেড়ে যায়।

 


বিকেল ৪টার আগে শুধু র‌্যাব সদস্যদের সশস্ত্র পাহারায় দেখা গেলেও সন্ধ্যার আগে সশস্ত্র পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে।

 


কারা ফটকের আশপাশে গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে যাওয়া-আসা করতে দিচ্ছে না আইন-শৃঙ্খলা বাহিনী। সাংবাদিকদেরও পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে বলা হয়েছে। দক্ষিণপূর্ব পাশ দিয়ে কারাগার সংলগ্ন সড়কে যান চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে। সন্ধ্যার পর নাজিমউদ্দিন রোডেও যানবাহন চলাচল সীমিত করে দেয়া হয়েছে।

 

প্রসঙ্গত, বুধবার সালাউদ্দিন কাদের ও মুজাহিদে রিভিউ আবেদন খারিজের পর থেকে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারা বসে। শুক্রবার নিরাপত্তা জোরদারের পর শনিবার তা আরও বাড়তে থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা