,

বাংলাদেশ একটি বিজয়ী জাতি হিসেবে টিকে থাকবে : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে দেশের জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে উন্নত হবে এবং অন্য কারো কাছ থেকে দয়া না চেয়ে বিজয়ী হিসেবে বিশ্বের জাতিগুলোর মধ্যে টিকে থাকবে।

 

তিনি বলেন, এই দেশ আমাদের, মাটি আমাদের এবং জনগণ আমাদের। তাই, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে ওঠবে এবং বাংলাদেশের জনগণ তাদের মাথা উঁচু করে বিশ্বের বুকে টিকে থাকবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০১৫ উপলক্ষে আজ বিকেলে এখানে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তৃতা করছিলেন। তিনি বলেন, বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তি যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছে। তাই, আমরা একটি বিজয়ী জাতি হিসেবে বসবাস করবো এবং আমরা এ ভাবেই আমাদের দেশকে গড়ে তুলবো।
প্রধানমন্ত্রী বলেন, ইনশাল্লাহ বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে।


স্বাধীনতার জন্য শহীদ এবং যারা বিরাট আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশবাসী সবসময় মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান স্মরণ করবে।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেছিলেন। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও, বঙ্গবন্ধু জাতীয় অর্থনীতি পুনর্গঠনের পাশাপাশি চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছিলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশের সশস্ত্র বাহিনীর ভিত্তি গঠন এবং সশস্ত্র বাহিনীর জন্য মিলিটারী একাডেমী, সম্মিলিত স্কুল, ট্রেনিং স্কুল, প্রশিক্ষণ ও সাংগঠনিক কাঠামোর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। বাংলাদেশের বর্তমান সশস্ত্র বাহিনীর অস্তিত্ব এই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে