,

দেশে ফিরলেন খালেদা

news-image

দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ দুই মাস পাঁচ দিনের লন্ডন সফর শেষ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে দেশে ফিরলেন তিনি।

শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এমিরেটসের ইকে-৫৮৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ১৪ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে লন্ডনে যান খালেদা জিয়া। দু’চোখ ও হাঁটুর চিকিৎসার জন্য তিনি এ সফরে যান। লন্ডনে অবস্থানকালে খালেদা জিয়া তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসার পাশের একটি ভাড়া ফ্ল্যাটে অবস্থান করেন। দীর্ঘ এ সফরে তিনি স্থানীয় বিএনপি আয়োজিত ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এবং একটি নাগরিক সভায় যোগ দেন।

এদিকে দেশে ফেরার পর খালেদার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে তার দল। শুক্রবার এক বিবৃতিতে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা ড. আসাদুজ্জামান রিপন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে দল উদ্বিগ্ন। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দেয়া হয়েছে।
 
 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা