বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কী আছে রাষ্ট্রপতির কাছে করা আবেদনে?

news-image

 মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-াদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দ- কার্যকরের প্রায় কাছাকাছি। এ অবস্থায় তার পুনর্বিচারের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে তার পরিবার।  শনিবার সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর পক্ষ থেকে একটি আবেদনপত্র লেখা হয় রাষ্ট্রপতির কাছে। আবেদনপত্রের শুরুতেই রাষ্ট্রপতিকে সালাম জানানো হয়।  এরপর আবেদনপত্রে লেখা হয়, ‘আমার স্বামী, বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আসন্ন মৃত্যুদ-ের মুখোমুখি হতে যাচ্ছেন। তার মামলার বিষয়ে ইতিমধ্যে তার দল তাদের অবস্থান ব্যক্ত করেছে। তার সাথে কথা বলার সময় তিনি যে কথাগুলো বলেছেন তা আপনাকে জানাতেই আমি এ আবেদনটি দাখিল করছি। আমার স্বামী তার পক্ষ থেকে আবেদনটি দাখিল করতে আমাকে বলেছেন।’  আবেদনে বলা হয়, ‘আইসিটির অধীনে মামলার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সংঘটিত নির্মম ঘটনাগুলো বিচারের আওতায় আনার জন্য তারা সরকারকে ধন্যবাদ জানান। তবে পরবর্তীতে মনে হয়েছে, বিচারটিতে পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং এটি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।’  আবেদনে আরও বলা হয়, ‘মামলার কার্যক্রমকে সরসরি সমালোচনার পরিবর্তে আমার স্বামী আমাকে মামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তিগুলো তুলে ধরার জন্য বলেছেন।’  এরপর মামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন আপত্তি তুলে ধরা হয়। এসব আপত্তির মধ্যে ছিল, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে লেখা মার্কিন সিনেটর ও সাবেক রাষ্ট্রপতি প্রার্থী জন ম্যাককেইনের চিঠি। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লইলের সমালোচনা এবং আইসিটি বিষয়ে দেশটির মানবাধিকার সংস্থার আপত্তি।  এছাড়াও তুলে ধরা হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য ও সালাউদ্দিন কাদের চৌধুরীর বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন।  আবেদনের শেষে লেখা হয়, আমার স্বামী আপনাকে মনে করিয়ে দিতে চান, আপনি বাংলাদেশের সংবিধানের অভিভাবক। ৩ দশক ধরে সংসদে তিনি আপনার সহকর্মী ছিলেন। তিনি আশা করেন, আপনি তার ব্যাপারে একচোখা হবেন না।’  চিঠির শেষে ছিল ফারহাত কাদের চৌধুরীর নাম এবং স্বাক্ষর ছিল।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান