,

৪০০ জন ফিলিস্তিনি শিশু ইসরাইলি বাহিনীর হাতে আটক রয়েছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন কারাগারে ৪০০ ফিলিস্তিনি শিশু আটক রয়েছে বলে একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে। কারাগারে আটক এসব শিশুর বয়স ১৩ বছর থেকে ১৭ বছর বলে জানায় সংগঠনটি।

 


প্যালেস্টাইন প্রিজনারস সোসাইটি বা পিপিএস গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলি বাহিনী গত অক্টোবরের শুরু থেকে এ পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ড থেকে বেশিরভাগ এসব শিশুকে আটক করেছে। ফিলিস্তিন 'মান' সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

 


গত মাসের শুরুতে ফিলিস্তিনিদের ওপর কঠোর দমন পীড়ন চালানোর অংশ হিসেবে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব আল-কুদস থেকে ইসরাইলি বাহিনী প্রায় ৭০০ ফিলিস্তিনি শিশুকে আটক করেছে। এছাড়া, যাদেরকে মুক্তি দেয়া হয়েছে এদের অনেককেই এখন ইসরাইলি বাহিনী গৃহবন্দী করে রেখেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। 

 

 

আটক ফিলিস্তিনি শিশুদেরকে কোনো খাদ্য বা পানি ছাড়াই জিজ্ঞাসাবাদ এবং আটক কেন্দ্রে রাখা হয়েছে বলে মানবাধিকার সংগঠনটি জানিয়েছে।ইসরাইলি বাহিনীর হাতে আটক শিশুদের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করার জন্য তাদেরকে শারিরিকভাবে নির্যাতন করার পাশাপাশি মৌখিকভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

 

 

ইসরাইলের ১৭টি কারাগারে ৭,০০০ বেশি ফিলিস্তিনি বন্দী আটক রয়েছেন। এদের মধ্যে কয়েক ডজনকে বিভিন্ন মেয়াদে যাবৎজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।এছাড়া, আরো প্রায় ৫৪০ জন ফিলিস্তিনিকে বিনা বিচারে আটক রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে