,

এবার ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

news-image

প্রায় ২ মাস ৫ দিন পর খালেদা জিয়া আজ দেশে ফিরছেন। পুলিশকে চিঠি দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। আজ শনিবার দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আওয়ামী লীগের সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, খালেদা জিয়া আগমনে কোন বাধা দেয়া হবে না। কিন্তু খালেদার আগমনে নেতা কর্মীরা যাতে বিমানবন্দর যেতে না পারে সেজন্য বাধা দিচ্ছে ছাত্রলীগ।
আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল দশটার পর থেকে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেয়।
বিএনপির নেতাকর্মীরা জানায়, দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া। এ উপলক্ষে শনিবার দুপুরের পর থেকেই নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্ধরে জড়ো হবে। আর বিএনপির নেতাকর্মীরা যাতে বিমানবন্ধরে পৌঁছাতে না পারে সে জন্য ঢাকার প্রবেশ মুখ আব্দুল্লাপুর-বাইপাল ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে তারা মহাসড়কের উপর অবস্থান নিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ করে দেয়।
সাভার থানা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান আলাল বলেন, ‘বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যেই নেতাকর্মীরা বিমানবন্ধরের উদ্দেশে রওনা দিয়েছেন। অথচ আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের দিয়ে মহাসড়ক বন্ধ করে দিয়েছে। যাতে বিএনিপির নেতাকর্মীরা অভ্যর্থনা দিতে বিমানবন্ধরে আসতে না পারে।’
এদিকে শুক্রবার এক বিবৃতিতে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে দল উদ্বিগ্ন।’
আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ টিটু বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের বাধাগ্রস্থ করার জন্য নয়, যুদ্ধাপরাধীদের সাজা দেওয়ার সময় কেউ যাতে নাশকতা করতে না পারে সে জন্য তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।’
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদির যানচলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা