,

নাসিরনগরে ৫‘শ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া : শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের গোর্কণ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুলের  প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৫‘শ জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ শিক্ষা সামগ্রী বিতরণ ও দুস্থঃ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আজ শনিবার দুপুরে গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মোঃ শরীফের সভাপতিত্বে উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাহ উদ্দিন মুকুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের জেলা গর্ভনর স্বদেশ রঞ্জন সাহা । বিশেষ অতিথি ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সাবেক জেলা গর্ভনর মোঃ আক্তারুজ্জামান, সাবেক জেলা গর্ভনর মোঃ নাছির উদ্দিন। বক্তব্য রাখেন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ্ত্রসোসিয়েট প্রফেসার ডাঃ আমিরুল ইসলাম দারা,ডা ইসরার কামাল,সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান খাঁ, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটির সভাপতি সৈয়দ মোঃ শাহিন, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিব কুমার দেব,প্রধান শিক্ষিকা নার্গিস আরা বেগম,কেজি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ ইমরান, প্রমূখ। অনুষ্ঠানে ৫‘শ শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী এবং ৪ জন হতদরিদ্র পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরনও করা হয়।   

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা