,

বিকল্প পথে ফেসবুক ব্যবহারকারীরা নজরদারিতে

news-image

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সাময়িকভাবে বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপ ও ভাইবার যারা বিকল্প পথে ব্যবহার করছেন, তারা সরকারের নজরদারিতে রয়েছেন। সীমিত ব্যবহারকারী বলে তাদের ওপর নজর রাখা সরকারের জন্য সহজ হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘মোবাইল ডিভাইসেস অ্যান্ড ইটস রোল ইন ন্যাশনাল সিকিউরিটি’ বিষয়ে এ বৈঠকের আয়োজন করে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি)। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যম খোলা হবে কবে- এমন প্রশ্ন রয়েছে। এছাড়া কেউ কেউ বিকল্প পথে এসব ব্যবহার করছে জানিয়ে অন্যদের ভোগান্তিতে ফেলার কারণও জানতে চাচ্ছেন। কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশের বৃহত্তর স্বার্থে নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে মাধ্যমগুলো বন্ধ।

‘কিন্ত যারা বিকল্প পথে এসব ব্যবহার করছেন, সেটি তারা নিরাপদভাবে ব্যবহার করছেন না। সীমিত ব্যবহারকারী বলে আমাদের মনিটরিং করা সহজ হচ্ছে। এছাড়া নেটওয়ার্ক স্লো পাচ্ছেন তারা। ধীরগতির নেটওয়ার্কের কারণে অপরাধীরা নেটওয়ার্ক গড়ার সুবিধা পাচ্ছে না’- যোগ করেন প্রতিমন্ত্রী।

তারানা হালিম আরও বলেন, প্যারিসেও বন্ধ করা হয়েছে বিভিন্ন মাধ্যম। কিন্তু তারা উষ্মা প্রকাশ করছে না। বড় কোনো বিপদ ঘটে যাওয়ার পরে বন্ধ করে কী হবে? আগে থেকেই একটু প্রস্তুতি রাখা ভালো। দেশের স্বার্থে তরুণ শিক্ষার্থীরা আশা করি এ অসুবিধাটি মেনে নেবেন।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগের এসব মাধ্যম কবে খোলা হবে- সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনস্বার্থ ও জননিরাপত্তার স্বার্থে যতদিন বন্ধ থাকা প্রয়োজন, ততদিন বন্ধ থাকবে এসব মাধ্যম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন বলবে, নিরাপত্তা নিশ্চিত করা গেছে, তখন এসব যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে।

বৈঠকে আরও অংশ নেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, কাস্টমস ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনর ডিরেস্টর জেনারেল ড. মঈনুল খান, র‌্যাবের কমিউনিকেশন উইং পরিচালক কমান্ডার শাহেদ করিম, লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাইদ খান, ইনভিকোর সিইও ফাওয়াদ গোরায়ের, বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক লে. কর্নেল মোল্লা মো. জুবায়ের, র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা