বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগ ঘুমায় না!

news-image

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির দাবিতে শুক্রবার (২০ নভেম্বর) রাতভর শাহবাগে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার একটি অনলাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা রাতভর শাহবাগে অবস্থান নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। ফাঁসির রায় কার্যকর না হওয়ার পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো।
 
এর আগে শুক্রবার রাত ১০টা পর্যন্ত শাহবাগে অবস্থানের সিদ্ধান্ত ছিল গণজাগরণ মঞ্চের। তবে রাত সাড়ে ৯টার দিকে দুই ছেলে সাকা চৌধুরীর সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে হঠাৎ দেখা করতে আসলে আজই (শুক্রবার) ‘ফাঁসি হয়ে যাবে’ এমন ধারণা থেকে রাতভর অবস্থানের সিদ্ধান্ত নেয় গণজাগরণ মঞ্চ। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহবাগে গণজাগরণ মঞ্চে আনন্দ শ্লোগান, গান, কবিতা আবৃত্তি চলছিল। এর আগে বিকেলে রায় অনতিবিলম্বে কার্যকর করার দাবিতে শাহবাগে সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। এসময় ইমরান এইচ সরকার বলেন, জামায়াত ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে