বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পর যেমন আছেন স্পর্শিয়া

news-image

২৩ সেপ্টেম্বর আংটি বদল করেছিলেন স্পর্শিয়া-রাফসান। কথা ছিল ৩০ সেপ্টেম্বর ঘটা করে তাদের আকদ হবে। প্রস্তুতিও কম ছিলনা। কিন্তু হঠাৎই রাফসানের মা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে বাতিল করা হয়েছিল। খবরটা পুরানো। কিন্তু আজ নতুন খবর জানালেন স্পর্শিয়া। জানা গেল, অসুস্থ হওয়ার দুদিনেও তার শাশুড়ির শারিরীক অবস্থার উন্নতি হয়নি। তার খুব ইচ্ছা ছিল ছেলের বিয়েটা নিজ হাতে দেবেন। ঘটনা ১ সেপ্টেম্বরের। তিনি স্পর্শিয়ার মা-বাবাকে ফোনে ডাকলেন। বললেন, ‘আমি স্পর্শিয়া-রাফসানের আকদটা দেখে যেতে চাই।’ শাশুড়ির ইচ্ছাপূরণ করতেই সেদিন দুজনের আকদ হয়। আকদ শেষে হাসপাতালে মাকে গিয়ে সালাম করেন। কিন্তু ভাগ্যের কি লিখন! তার চারদিন পরই গত হলেন মা। তাদের জীবনে নেমে এল বিষাদের ছায়া।sposia
এই সময়টায় শ্বাশুড়িকে ভীষণ মিস করছেন স্পর্শিয়া। জানালেন, হঠাৎ করেই লাইফে পরিবর্তন এসেছে আমাদের। শাশুড়ির সাথে প্রেমটা বেশ জমেছিল। আমাকে ভীষণ পছন্দ করতেন। তিনি চলে যাওয়ার ধাক্কাটা এখনো সামলে নিতে পারিনি। এই সময়টায় ওনাকে খুব দরকার ছিল। সেটে গিয়েও অনেক সময় ফিরে এসেছি। আমার কনডিশনটা ভালো ছিলনা।’ আপাতত নিজেকে গুছিয়ে নিয়েছেন তিনি। ভ্যালেন্টাইনডের কিছু কাজে হাত দিয়েছেন। স্পর্শিয়ার মধ্যে কিছুটা পরিবর্তনও এসে গেছে। ‘ইদানীং মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি। ঠিক কি কারণে বলতে পারছিনা।’ শিগগিরই নতুন বাড়িতে উঠবেন তারা। বাড়ির ইন্টেরিয়র নিয়ে ভাবছেন তিনি। আর জানুয়ারির দিকে তাদের বিবাহোত্তর সংবর্ধনা বলেও জানালেন।২০১৫থ১১থ২০থ২০থ০২থ৫৬থশ৯হঙভলুক৪জ৭বপযধংউখপক৪৬ধ১ঝনয়৬১ঐথড়ৎরমরহধষ
এছাড়া দুজনের প্রোডাকশন হাউসের কাজও এগিয়ে নিচ্ছেন। রাফসান নতুন একটি সিনেমার কাজে হাত দিয়েছেন। বাংলামেইল

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে