,

রাশিয়ার ক্ষেপণাস্ত্রে ৬’শ আইএস সদস্য নিহত

news-image

রাশিয়ার সামরিক বাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ায় তাকফিরি আইএসআইএল’র ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে।

খবর আইআরআইবি। ভূমধ্যসাগর এবং কাস্পিয়ান সাগর থেকে এ সব ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এর আঘাতে সিরিয়ার দেইর আজ-জোহর প্রদেশে এ সব সন্ত্রাসী নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দেয়া প্রতিবেদনে এ কথা জানান তিনি।

শুক্রবার কাস্পিয়ার সাগরের রুশ নৌবহর থেকে ১৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। সিরিয়ার রাক্কা, ইদিলিব এবং আলেপ্পো প্রদেশে এসব হামলা করা হয়।

রুশ ১০টি যুদ্ধ জাহাজ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এরমধ্যে ছয়টিই ছিল ভূমধ্যসাগরে। এর আগে বুধবার ভূমধ্যসাগরে অবস্থানরত রুশ নৌবহর থেকে ১৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এতে আলেপ্পো ও ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের সাতটি গুরুত্বপূর্ণ অবস্থান সম্পূর্ণ ধ্বংস হয়। এ ছাড়া গত চারদিনে সিরিয়ায় রুশ বিমান বাহিনী ৫২২ দফা অভিযান চালিয়েছে। অভিযানে অংশগ্রহণকারী বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে উল্লেখ করে শোইগু আরো বলেন, এখন ৬৯টি রুশ জেট বিমান দিনে ১৬৯ দফা অভিযান চালাচ্ছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ