,

রোববার কিংবদন্তী তুল্য রাজনীতিবিদ লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুবার্ষিকী

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার কিংবদন্তী তুল্য রাজনীতিবিদ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদর আসনের প্রয়াত সংসদ সদস্য,মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার। এ উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদর উদ্যোগে এদিন বাদ আছর ঢাকার ধানমন্ডির ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে। একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাসভবনে মিলাদ মাহফিল হবে পারিবারিক উদ্যোগে। এছাড়া সদর উপজেলার সোহাতা গ্রামে গ্রামবাসীর উদ্যোগে রোববার সকাল ১০ টায় প্রয়াত নেতার কবর জিয়ারত ও স্থানীয় হাইস্কুলে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে । উল্লেখ্য,লুৎফুল হাই সাচ্চু ২০১০ সালের ২২ শে নবেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রনালয় সংক্রান্ত  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি থাকাকালীন ইন্তেকাল করেন। তিনি ৪০ বছরেরও বেশী সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন ৩ নং সেক্টরের গেরিলা উপদেষ্টা। স্বাধীনতা  পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার বেসামরিক প্রশাসক হিসেবে দেশ পূর্নগঠনে বিশেষ দায়িত্ব পালন করেন। ’৭০ এর নির্বাচনে গনপরিষদ সদস্য নির্বাচিত হন। আর ২০০৮ সালে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ভোট পেয়ে জাতীয়  সংসদ সদস্য নির্বাচিত হন এডভোকেট সাচ্চু।  

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে