শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণ ভিক্ষার সুযোগ কেন নেই

news-image

মুক্তিযুদ্ধ চলাকালিন মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর এখন শুধু অপেক্ষা মাত্র। তবে নানা শ্রেণির বিশেষজ্ঞরা প্রাণ ভিক্ষার ব্যাপারে দিচ্ছেন তাদের ভিন্ন মতামত। কেউ বলছেন, সাকা-মুজাহিদের রাষ্ট্রপতিরকাছে প্রাণ ভিক্ষার কোন সুযোগ নেই। আবার কেউ বলছেন, রাষ্ট্র চাইলে, সরকার চাইলে যেকোন ধরণের অপরাধের সাজা কমিয়ে আনা সম্বব।


আইন বিশেষজ্ঞ ড. শাহদিন মালিক মনে করেন, সালাইদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণ ভিক্ষা চাওয়ার কোন সুযোগ নেই। আইনগতভাবে যদি কোন বড় রকমের ভুল করা হয়, যা আইনি প্রক্রিয়াই পরবর্তীতে শুধরানো আর সম্ভব নয়। তখন বিশেষ বিবেচনায় এনে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার ব্যবস্থা করা। আর সংবিধানের যে সব ধারায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারেন দ-প্রাপ্তরা, সেসব ধারা মানবতাবিরোধী অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।


তবে তার পরেও মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত এই দুই নেতার প্রাণ ভিক্ষার চাওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। গতকাল শুক্রবার পর্যন্ত তারা প্রাণভিক্ষা চাইবেন কি না, তা জানা যায়নি। তবে এ দুজনের সঙ্গে কথা বলবার চেষ্টা চালাবে কারা কর্তৃপক্ষ। ডিআইজি প্রিজন গোলাম হায়দার জানিয়েছেন, তারা আবেদন না করলে বা রাষ্ট্রপতির অনুকম্পা না পেলে সরকারের নির্দেশনা অনুযায়ী মৃত্যুদ- কার্যকর করবে কারা কর্তৃপক্ষ, যার সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল থেকে রায়ের অনুলিপি পাওয়ার পর আমরা তাদের পড়ে শুনিয়েছি। ক্ষমা চাইবেন কিনা জানতে চেয়েছি। উনারা বলেছেন, সিদ্ধান্ত পরে জানাবেন। উনাদের সিদ্ধান্ত জানার জন্য আমরা তাদের কাছে যাব, অপেক্ষাও করছি।


মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বলেন, তিনি (বাবা) বলেছেন, রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রের ও জনগণের অভিভাবক। তিনি একজন আইনজীবীও। সুতরাং তার কাছে আবেদন করব কি-না আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। মুজাহিদের আইনজীবী গাজী এইচএম তামিম শুক্রবার বলেন, আমরা পাঁচ জন সাড়ে ১০টায় কারাগারে গিয়ে উনার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলাম। কারা কর্তৃপক্ষ আমাদের অনুমতি দেয়নি।


আর সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী বলেন, পরিবারের সদস্যরা আমাদের বলেছেন, প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সালাউদ্দিন কাদের চৌধুরী আইনজীবীদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমরা কারাগারে গিয়ে দেখা করার অনুমতি চাইব। কারাবিধিতে ক্ষমা চাওয়ার জন্য সাত দিন সময়ের উল্লেখ থাকলেও আন্তর্জাতিক অপরাধ আইনে তার কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া নেই। তবে এই আইনে কারাবিধি প্রযোজ্য হয় না।