শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজই সাকা-মুজাহিদের ফাঁসি হতে পারে

news-image

ফাঁসির মঞ্চ প্রস্তুত। মঞ্চের ওপরে টাঙানো হয়েছে শামিয়ানা। প্রধান জল্লাদও চূড়ান্ত। এখন শুধুই সময়ের অপেক্ষা। রাষ্ট্রপ্রতির কাছে প্রাণভিক্ষা না চাইলে যে কোনো মুহুর্তে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদ-াদেশ কার্যকর হতে পারে।


তবে প্রাণভিক্ষা চাওয়ার ব্যাপারে সাকা-মুজাহিদ দু’জনই পরিস্কার করে কিছু বলেননি এখন পর্যন্ত। সরকারের একটি অসমর্থিত সূত্র জানায়, শনিবার রাতে ফাঁসি কার্যকর হতে পারে সাকা-মুজাহিদের। তবে সরকারের অন্য একটি সূত্র বলেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হতে পারে শনিবারের পর যে কোনো দিন। গুঞ্জন চলছে,সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে সরকার কালক্ষেপণ করতে চায় না। শুক্রবার সরকারি ছুটি থাকায় তাদের ফাঁসি কার্যকর করা হয়নি। এ জন্য আজ শনিবার রাতে দুই প্রভাবশালী নেতার ফাঁসি কার্যকর করা হতে পারে। এদিকে মানবতাবিরোধী অপরাধে দ-িত দুই অপরাধীর ফাঁসির রায় কার্যকর দেখতে দেশের মানুষ যেন অধীর অপেক্ষায় রয়েছে। সারা দেশে বিভিন্ন সংগঠন ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে রাস্তায় রাস্তায় মানববন্ধন করেছে। একই দাবিতে শাহবাগে গত রাতে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, এই দাবিতে তারা অবস্থান, বক্তৃতা, মিছিল, মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শুক্রবার বিকেলে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, এসব যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর হলে জাতি কলঙ্কমুক্ত হবে।


সাকা-মুজাহিদের ফাঁসি শনিবার কার্যকর হতে পারে কিনা- জানতে চাইলে সরকারের নীতিনির্ধারক পর্যায়ের এক নেতা জানান, রায়ের কপি যাওয়ার পর এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন কখন রায় কার্যকর করবেন। রায়ের কপি পৌঁছানোর পর শনিবার কিংবা এরপর যে কোনো দিন রায় কার্যকর করতে কোনো বাধা নেই। তিনি বলেন, সরকার রায় কার্যকর নিয়ে কোনো তাড়াহুড়া করতে চাইছে না। সবকিছুই আদালতের আদেশে রয়েছে। যথেষ্ট সময় দেওয়া হয়েছে, এ ক্ষেত্রেও একই নিয়ম মানা হয়েছে। এদিকে কোন জল্লাদ সাকা-মুজাহিদের রায় কার্যকর করবেন, তা নির্ধারিত না হলেও কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা জল্লাদ শাজাহান ও জল্লাদ রাজু’র নাম শোনা যাচ্ছে। শীর্ষ এই দুই যুদ্ধাপরাধীদের মৃত্যুদ- কার্যকর নিয়ে কারাগারের ভেতরে বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-াদেশ পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজের রায়ের কপি নিয়ে কেন্দ্রীয় কারাগারে যান ডেপুটি রেজিষ্ট্রার আফতাবুজ্জামান। দশ মিনিট পর কারাগার থেকে বেরিয়ে যান তারা।


রাত সাড়ে দশটার কিছু পরে আসামীদের রায় পড়ে শোনাতে জেলার নেছার আলম এবং দু’জন ডেপুটি জেলারকে সঙ্গে নিয়ে রাজনীগন্ধা সেলে যান সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। সোয়া এগারটার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে বের হন দুই ডেপুটি জেলার। এর কিছুক্ষণ পর বের হন জেল সুপার জাহাঙ্গীর কবির। আসামীরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন কিনা এ ব্যাপারে কিছু না জানিয়ে চলে যান তিনি। বৃহস্পতিবার রাতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-াদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের রায় কারাগারে পৌছানোর পর ঐ এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। রাতেই তাদের রায় পড়ে শোনান জেল কর্তৃপক্ষ। শুক্রবার সকালে মুজাহিদের আইনজীবীরা তার সঙ্গে দেখা করার অনুমতি না পাওয়া কারাগারা এলাকায় ছিল শুধু নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি। বেলা ২টার দিকে কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে আসেন সালহউদ্দিন কাদের চৌধুরীর দুই আইনজীবী। এসময় কারাগার এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।


তবে কিছুসময় পর সাকার আইনজীবীরা কারাগার এলাকা ত্যাগ করলে আবারো কিছুটা শিথিল হয় কারাগার এলাকার নিরাপত্তা। আলী আসহান মুহাম্মদ মুজাহিদ এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীর প্রাণ ভিক্ষা চাওয়া-না চাওয়ার ওপর নির্ভর করছে তাদের মৃত্যুদন্ড কার্যকরের সময়। রায় কার্যকরে সরকারের নির্বাহী আদেশ পেলেই কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে বলে জানা গেছে।