,

মালির হোটেলের জিম্মিরা মুক্ত, নিহত ২৭

news-image

পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি হোটেলে শুক্রবার বন্দুকধারীদের হাতে জিম্মিদের সবাইকে মুক্ত করা হয়েছে। মালির বিশেষ বাহিনীর অভিযানে এসব জিম্মি মুক্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। দুইজন হামলাকারী নিহত হয়েছেন এই কমান্ডো অভিযানে। আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠি আল মোরাবিতন হামলার দায় স্বীকার করেছে।  

মালির রাজধানী বামাকোর র‍্যাডিসন ব্লু নামের একটি হোটেলে শুক্রবার ১৭০ জনকে জিম্মি করে দুজন বন্দুকধারী। জিম্মি হওয়া ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিকও ছিলেন। হোটেল কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়, হঠাৎ করেই হোটেলে ঢুকে ১৪০ জন অতিথি ও ৩০ জন কর্মীকে জিম্মি করে দুজন বন্দুকধারী। কমান্ডো অভিযান চালিয়ে একে একে জঙ্গিদের হাতে জিম্মি ব্যক্তিদের উদ্ধার করে বিশেষ বাহিনী। মালির মন্ত্রণালয় উপদেষ্টা আমাদো সাংঘো বলেন, জিম্মিদের সবাই এখন বেসামরিক কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।

 জিম্মিদের উদ্ধারের পর মৃতদেহগুলো খুজে দেখছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্স-কে একজন জাতিসংঘ কর্মকর্তা বলেছেন,হোটেলের বেসমেন্ট থেকে ১২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তৃতীয় তলায় পাওয়া গেছে আরো ১৫ টি মৃতদেহ। 
 
এর আগে গত আগস্টে দেশটিতে সন্দেহভাজন ইসলামি বন্দুকধারীদের গুলিতে জাতিসংঘের দুজন কর্মীসহ অন্তত ১৩ জন নিহত হন। কট্টরপন্থীদের উত্থান ঠেকাতে ফ্রান্স তার সাবেক উপনিবেশ মালিতে ২০১৩ সালে আল-কায়েদা ইন ইসলামিক মাগরেবের বিরুদ্ধে অভিযান চালায়। রয়টার্স ও বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে