,

শীতে শুষ্ক ত্বকের সুরক্ষায় কিছু টিপস

news-image

স্বাস্থ্য ডেস্ক : হেমন্তের মাঝামাঝি। প্রকৃতিতে আসি আসি করছে শীত। সন্ধ্যা, সকালে ঠাণ্ডা হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী। এ সময় ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন।

শীত আসার আগেই ঠিকমত যত্ন নিলে ত্বকের রুক্ষভাব কম হবে। শীতের আগমনীতে ত্বক সুরক্ষায় জেনে নিন কিছু উপায়।

– শীতে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। তাই কমলা লেবুর শুকনো খোসা বেটে কাঁচা দুধ মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকে সতেজ ভাব এসেছে।

– যাদের স্বাভাবিক ত্বক তারা চাইলে যে কোনো লোশন, সানক্রিন ও কোল্ডক্রিম ব্যবহার করতে পারেন। তবে সমস্যা যাদের তৈলাক্ত ও শুষ্ক ত্বক।

– এখন থেকেই গ্লিসারিন বা অলিভ ওয়েল ব্যবহার করা শুরু করুন। তবে তা অবশ্যই গোসলের পরে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে। এতে ত্বকের শুষ্ক ভাব দূর হবে।

– শুষ্ক ত্বকের জন্য পেস্তা বাদাম বাটা ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, ডিমের কুসুম একত্রে মিশিয়ে মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

– যাদের তৈলাক্ত ত্বক তারা ওয়েল ফ্রি পোডাক্ট ব্যবহার করুন। এছাড়া ঘরোয়া হিসেবে ১টি ডিমের সাদা অংশ, ১ চা চামচ যবের গুঁড়া আর একটু গ্লিসারিন মিশিয়ে প্যাক তৈরি করে মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

– মুলতানি মাটি ১ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ মিশিয়ে মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকে এসেছে সতেজতার ছোঁয়া।

এই সময়ে ত্বকের পানিশূন্যতায় ত্বকে র‌্যাশ, বলিরেখাও পড়তে পারে। এতে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাবে। তাই কেবল বাইরের যত্ন করলেই হবে না, এ সময়ে ত্বকের সতেজতায় প্রচুর পরিমাণে পানি পান করুন। খেতে পারেন শীতকালীন রঙিন সবজি আর ফলমূল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা