,

শুরু থেকেই খেলবেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ‘রাজকন্যার’ মুখ দেখতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব আল হাসান। এখনো স্ত্রী-সন্তানের পাশেই আছেন তিনি। তাই আলোচনা হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে হয়তো বিপিএলের শুরুর দিকে কয়েকটি ম্যাচে নাও পেতে পারে তাঁর দল রংপুর রাইডার্স।

 

অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রংপুর রাইডার্সের চেয়ারম্যান রফিকুল ইসলাম। স্পন্সরদের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, বিপিএল শুরুর আগেরদিন ঢাকায় এসে পৌঁছাবেন।’

 

আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। এই আসরের উদ্বোধনী ম্যাচে চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। রংপুরের আইকন খেলোয়াড় সাকিব। তাঁকে দলের অধিনায়কেরও দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন শেন জার্গেনসেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা