,

সুরের মুর্ছনা আর আতশবাজিতে বিপিএলের উদ্বোধন!

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে কেন্দ্র করেই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে কনসার্টের আয়োজন। কিন্তু ক্রিকেটের আবহ দেখা গেল না কনসার্টে। উদ্বোধন ঘোষণা আর ছয় ক্রিকেটারকে মঞ্চে উঠিয়ে, তা এক সংবাদ সম্মেলনেই করা যেত। সাড়ে তিন কোটি টাকা খরচ করার প্রয়োজন হতো না।

উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টে হ য ব র ল অবস্থা। বিগত দুই আসরের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার রাত ৮টায় বিপিএল থ্রি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সঙ্গে ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ছিলেন বিপিএলের ছয় দলের পাঁচ আইকন ক্রিকেটার। রংপুর রাইডার্সের সাকিব আল হাসানের পরিবর্তে উপস্থিত ছিলেন সৌম্য সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিপিএল উদ্বোধন করে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট অনেক এগিয়ে গেছে। এই যাত্রা আরও এগিয়ে যাক সেই প্রত্যাশা থাকল।’

পারফরম্যান্সে মঞ্চ মাতাচ্ছেন হৃতিক রোশন

পারফরম্যান্সে মঞ্চ মাতাচ্ছেন হৃতিক রোশন

বিসিবি সভাপতি নিজের বক্তৃতায় বলেন, ‘আমরা যেভাবে ওয়ানডেতে ভালো খেলছি, সেভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারছি না। এই ফরম্যাটটা আমরা রপ্ত করতে পারছি না। আগামী বছরেই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে বিপিএল আয়োজন করা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবারের বিপিএলে ১৪০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। আমি নির্বাচকদের বলব- এই টুর্নামেন্ট থেকে যেন ভালো দুই-একজন ক্রিকেটারকে জাতীয় দলের জন্যে বেছে নেওয়া হয়।’

বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সেটা হয়েছে বিকেল সাড়ে ৫টায়। মঞ্চে আসেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। মাত্র সাত মিনিট নৃত্য পরিবেশনের সুযোগ পান মৌ। এরপরই মঞ্চে উঠে আসেন আইয়ুব বাচ্চু। সন্ধ্যা ৫ টা ৪০ মিনিট থেকে ৬ টা ২০ পর্যন্ত মঞ্চ মাতান আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি।

এলআরবির পর স্টেজে উঠে ব্যান্ডদল চিরকুট। ৩০ মিনিট পারফর্ম করেন তারা। যদিও বিসিবির দেওয়া সিডিউল অনুযায়ী এলআরবির আগে মঞ্চে উঠার কথা ছিল চিরকুটের। সন্ধ্যা ৭টা ১ মিনিটে মঞ্চে আসেন শিল্পী মমতাজ। স্টেজ মাতিয়ে রাখেন এক ঘণ্টা। গুণী এই শিল্পীর বিদায়ের পর বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময়ে দুটি আতশবাজি ফোটানো হয়।

আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর বিদেশি তারকাদের পারফম্যান্স শুরু হয়। প্রথমেই মঞ্চে আসেন জয়প্রিয় শিল্পী কেকে। ৮ টা ১০ মিনিটে কেকে মঞ্চে আসার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস বেড়ে যায় দর্শকদের। কেকের পারফরম্যান্সের পর মঞ্চ মাতিয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও হৃতিক রোশন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা