,

সন্তান নেওয়া পারিবারিক সমস্যার সমাধান নয়

news-image

অনেক দম্পতিরই পারিবারিক বিবাদে বিয়ে টিকিয়ে রাখা নিয়ে ঝামেলায় পড়তে দেখা যায়। এ সময় বিবাদ মেটাতে সন্তান নেওয়ার ব্যাপারে উৎসাহ দেন পিতা-মাতা বা অনুরূপ মুরব্বিরা। কিন্তু সন্তান নিলে কি পারিবারিক বিবাদ কমে? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে -আইএএনএস।

বিয়ের পরবর্তী সময়ে পারিবারিক সমস্যা বাড়লে সন্তান নিতে উৎসাহিত করতে পারে গুরুজনরা। কিন্তু এতে সমস্যা কমার বদলে বেড়ে যেতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।woman breast feeding

সম্প্রতি এক গবেষণাতেও বিষয়টি উঠে এসেছে। গবেষণাটি করা হয়েছে সুইজারল্যান্ডে। সেখানে ৭২১ জোড়া দম্পতির মাঝে এ বিষয়ে জরিপ চালানো হয় দীর্ঘ ১৩ বছর ধরে। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভার গবেষক ম্যানুয়েলা স্কিকা এক অফিসিয়াল বিবৃতিতে জানান, ‘ক্রান্তিকাল থেকে সন্তান নেওয়ার সময়টি দম্পতিদের পরস্পরের কাছে আসার জন্য বড় একটি প্রণোদনা যোগায়। এতে বিভিন্ন বড় ধরনের কার্যক্রম শুরু করতে হয় তাদের।’

তবে এ ক্ষেত্রে সম্পর্ক যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে তা জটিল হয়ে দাঁড়ায়। কারণ কোনো কারণে পরিবারটির সদস্যরা বিচ্ছিন্ন হয়ে গেলে তা নবাগত সন্তানের জন্য নানা সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে মা হওয়ার পর নারী ও তার সন্তানের জন্য যেসব সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার, তা নিয়ে সমস্যায় পড়তে হয়।

ম্যানুয়েলা স্কিকা এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন। এটি তার পিএইচডি থিসিসেরও অংশ।

ম্যানুয়েলা জানান, মাতৃত্বকালীন নানা অসুস্থতা ও দুর্ঘটনায় বিশেষ যত্ন প্রয়োজন। তবে পারিবারিক সমস্যায় আক্রান্ত হলে এসব বিষয় নিশ্চিত করতে সমস্যা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা