,

কুমিল্লায় চার বিদেশি নাগরিক আটক

news-image

অবৈধ অনুপ্রবেশের দায়ে কুমিল্লায় চার বিদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার কেরানীনগর থেকে বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে একজন মহিলা ও তিনজন পুরুষ।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে ভারত সীমান্তবর্তী কুমিল্লার আদর্শ সদর উপজেলার কেরানীনগর এলাকা থেকে গোলাবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা ৪ দেশের ৪ বিদেশি নাগরিককে আটক করেছে। আটককৃতরা হলেন- ক্যামেরুনের এমমিরা গোফাং, কঙ্গোর থোমাস ওকো, লেছুথুর আবদু নাসারা ও গিনির হামিদু কামারা। এ ব্যাপারে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোখলেছুর রহমান জানান, আটক ৪ বিদেশি নাগরিকের কাছে ভারতের ভিসা লাগানো পাসপোর্ট পাওয়া গেছে, যা মেয়াদ উত্তীর্ণ। তারা এক সঙ্গে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা কোন অপরাধী দলের কিনা এ বিষয়ে জানার জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরের দিকে তাদেরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে