প্রেমিক অন্য নারীর সঙ্গে জড়িত‚ ভেঙে গেল অদিতি রাও এর সম্পর্ক
অভিনেত্রী অদিতি রাও হায়দারি ২০১১ থেকে অভিনেতা এবং ফিল্মমেকার অরুণোদয় সিং এর সঙ্গে প্রেম করছেন। কিন্তু শোনা যাচ্ছে সম্প্রতি নাকি ভেঙে গেছে ওঁদের সম্পর্ক। অদিতি আর অরুণোদয়ের প্রেম শুরু হয় ‘ইয়ে শালি জিন্দগি‘ ছবিতে একসঙ্গে কাজ করার পর । শোনা যাচ্ছে অরুণোদয় নাকি সম্প্রতি একজন কানাডিয়ান মহিলার প্রেমে পড়েন। এবং এর ফলেই ওঁর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় অদিতির।
ইন্ডাস্ট্রির একজন জানিয়েছেন অদিতি ‘কমিটমেন্ট‘ এ বিশ্বাস করেন। কিন্তু অরুণোদয় এখনই নির্দিষ্ট কোনো মহিলার সঙ্গে ‘সেটল‘ হতে চান না। অদিতি নাকি অনেক দিন আগে থেকেই জানতেন যে অরুণোদয় একজন কানাডিয়ান মহিলার সঙ্গে প্রেম করছেন। কিন্তু তাও উনি এতদিন অরুণোদয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে উনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
যদিও শোনা যাচ্ছে ওঁরা এখনও নাকি আগের মতোই বন্ধুত্ব বজায় রেখেছেন। দুজনে নাকি এখনও আগের মতোই একসঙ্গে সময় কাটান‚ পার্টি করেন এবং সিনেমা দেখতে যান।
ফাঁস হয়ে গেছে '২৫'
‘হ্যালো’ গানটি যে অ্যালবামের, সেই ‘২৫’ আজ মুক্তি পেতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার তিন দিন আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে অ্যালবাম। জানা গেছে, ফাঁস হওয়া গানগুলো পুরো গান নয়। প্রতিটি গানের প্রথম দুই মিনিট করে প্রকাশ হয়েছে। লন্ডনের জুনো রেকর্ড স্টুডিও থেকে গানগুলো ফাঁস করা হয়েছে। তবে গানের লিংকগুলো এখন নেই।
অনলাইন থেকে মুছে ফেলা হয়েছে। তাতে কী আর মানায়! তার আগেই ভক্তদের কাছে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে গানগুলো। ২৫ বছর বয়সের অভিজ্ঞতা নিয়ে লেখা ২৭ বছর বয়সী এই গায়িকার তৃতীয় অ্যালবাম এটা। অ্যালবামটিতে ১১টি গান থাকছে।
ছবির সেটেই তারকাদের প্রেম
ছবিতে প্রিয় তারকাদের অভিনয় দেখে মুগ্ধ হই আমরা। নামকরা সব অভিনয়শিল্পীরা দারুণ পেশাদার। তারা নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে একটি ছবিকে চূড়ায় নিয়ে যান। আবার পরের ছবিতে তাদের জাদু দেখতে মুখিয়ে থাকি আমরা। তবে এই পেশাদার শিল্পীরাও কিন্তু ছবি করতে গিয়ে প্রেমের জালে আটকা পড়েন। এখানে দেখে নিন এমনই সব তারকা জুটির কথা। ছবির সেটেও প্রেম হয় তাদের।
১. অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট : ২০০৫ সালের 'মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ' ছবিটা সবাই দেখেছেন। এ ছবিতে ব্র্যাডের সঙ্গে অভিনয় করার কথা ছিল জেনিফার অ্যানিস্টোনের। কিন্তু আসলেন জোলি। এখানে অভিনয় করতেই দুজন দুজনকে ভালোবেসে ফেললেন। এখন দিব্যি সংসার করছেন।
২. টম হ্যাঙ্কস এবং রিটা উইলসন : ১৯৮৫-এর 'ভলান্টিয়ারস' ছবিতেই মন দেওয়া-নেওয়ার কাজ সেরে ফেলেন। ২০ বছরের বেশি সময় পেরিয়েছে সুখের সংসার করছেন তারা।
৩. রায়ান রেনল্ডস এবং ব্লেক লিভলে : ২০১১ সালের 'গ্রিন ল্যানটার্ন' ছবি থেকে ভালো কিছুই আসেনি। ভালো খবরটি ছিল শুধু নায়ক-নায়িকার বাস্তবজীবনের প্রেম। রেনল্ড এর আগে স্কারলেট জোহানসনকে বিয়ে করেছিলেন। আবার লিভলের সম্পর্ক ছিল লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে।
৪. এলিজাবেথ টেইলর ও রিচার্ড বার্টন : ১৯৬৪ সালের ঘটনা। ১৯৭৪ সালে 'ক্লিওপেট্রা' তারকা বম্বশেল টেইলর তার চতুর্থ স্বামী এডি ফিশারকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন একই ছবি নায়ক বার্টনকে।
৫. উমা থারম্যান ও ইটহান হাউকে : ১৯৯৭ সালের ফিউচারিস্টিক থ্রিলার 'গাটাকা'-তে প্রেম হয় দুই শিল্পীর। ১৯৯৮ সালে বিয়ে করেন দুজন।
৬. মেগ রায়ান ও রাসেল ক্রো : আমেরিকানদের সু্ইট হার্ট রায়ান আর রাসেল ক্রো দুজনের প্রেমে পড়েন 'প্রুফ অব লাইফ' ছবি করতে গিয়ে। তবে খুব শিগগিরই এ বিয়ে ভেঙে যায়।
৭. ক্রিস্টেন স্টিউয়ার্ট ও রব প্যাটিনসন : 'টুইলাইট' ছবিতে এ দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ভক্তরা। কিন্তু বাস্তবজীবনেও তারা প্রেম করেন গোটা সিরিজজুড়ে। মাঝখানে একটু ঝামেলা হলেও ঠিকই মিটিয়ে নিয়েছেন তারা।
সূত্র : এমএসএন











