,

জার্মানিতে নাইটক্লাবে শরণার্থীদের ঢুকতে মানা

news-image

বেশ কিছু শরণার্থী রাজনৈতিক আশ্রয় চেয়ে অবস্থান করছেন জার্মানিতে। এরা নাইটক্লাবে প্রবেশ করে প্রায়ই নারীদের বিরক্ত করেন। এ কারণে একটি নাইটক্লাবে আশ্রয়প্রার্থী শরণার্থী প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্লাব কর্তৃপক্ষ। স্থানীয় একটি পত্রিকায় এ তথ্য দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ জার্মানির বাভারিয়ার ব্যাড টোলজ শহরের একটি নাইটক্লাবের নাম 'বাকলিন ক্লাব'। এর মালিক তার ক্লাবে শরণার্থীদের প্রবেশ না করতে দিতে নির্দেশ দিয়ে রাখেত মালিক বাউন্সারদের (এরা ক্লাব ও আগতদের  নিরাপত্তা নিশ্চিত করেন)।

এক দল তরুণ শরণার্থী ওই ক্লাবে প্রবেশ করতে চাইলে বাধা দেন বাউন্সাররা। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, এরা প্রবেশের পর নারীদের উত্যক্ত করেন। তবে এদের বাধা দেওয়ার পর ক্লাবে অবস্থানরত অন্যান্য বিদেশিরা কর্তৃপক্ষকে বর্ণবাদী এবং 'নাজি পিগস' বলে গালি দেন। ক্লাব কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, এ ক্লাবে যেকোনো ধর্ম-বর্ণের মানুষ আসতে পারেন। কিন্তু এখানে এসে প্রত্যেকের ন্যুনতম ভদ্রতা বজায় রাখা উচিত।

বিবৃতিতে আরো বলা হয়, এ বছরের প্রথম দিকে ব্যাড টোলজ শহরে শরণার্থীরা আসতে থাকেন। যেকোনো ক্লাবেই তারা প্রবেশ করতে পারতেন। কিন্তু কিছু দিন যেতেই দেখা গেলো, অনেকেই এ শহরের নারীদের উত্যক্ত করা শুরু কর দিয়েছেন। এতে অন্যান্য ক্লায়েন্টরা ক্লাবে আসা কমিয়ে দিয়েছেন। ইউরোপীয়দের কাছে নাগরিকত্ব পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য জার্মানি। গত বছরের শেষের দিকে জার্মানি প্রায় ৮০ হাজার শরণার্থীকে দেশটিতে থাকার অনুমতি দেয়। সূত্র : স্পুটনিক

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা