,

নাজমুল হুদা রাবিশ

news-image

তৃণমূল বিএনপি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ায় সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে ‘রাবিশ’ বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। শুক্রবার এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, নাজমুল হুদার দল গঠনের বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ এটা নিয়ে কোনো কথা বলা হলে তাকে গুরুত্ব দেওয়া হবে। তাই বর্তমান অর্থমন্ত্রী যেমনটা বলে থাকেন তার মত করে আমিও বলতে চাই ‘রাবিশ’।
গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে নতুন দল গঠনের এই ঘোষণা দেন বিএনপির সাবেক নেতা নাজমুল হুদা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সব ফুলে মালা হয় না। নাজমুল হুদা রাজনীতি থেকে ঝরে যাওয়া ব্যক্তি। তাই তার নেতৃত্বে গঠিত নতুন দল ‘তৃনমূল বিএনপি’ হালে পানি পাবে না। গয়েশ্বর বলেন, তৃণমূল বা ছিন্নমূল যাই হোক, একটা দল করার ঘোষণা দিয়েছেন নাজমুল হুদা। এ পর্যন্ত কতগুলো দলের ঘোষণা তিনি দিয়েছেন তা নিজেও বলতে পারবেন না।
গয়েশ্বর বলেন, শতফুল ফুটতে দাও। বাগানের সব ফুলেই মালা হয় না। কিছু ফুলে মালা হয়, কিছু ফুল মাজারে যায়, কিছু ফুল জনতার চরণে যায়, কিছু ফুল মিলনের মালা হয়, আবার কিছু ফুল ঝরে যায়।
তিনি বলেন, কিছু লোকের জন্ম হয় ঝরে যাওয়ার জন্য, কিছু লোকের জন্ম হয় কিছু করার জন্য। আমার মনে হয়, আজকে যিনি উদ্যোগটা নিয়েছেন তিনি রাজনৈতিক অঙ্গনে ঝরে যাওয়ার জন্য এই পথ বেছে নিয়েছেন। বিএনপির বিনাশ নেই বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে