,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় জালাল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার  রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না এ আদেশ দেন।
জালাল ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাড়ার মফিজ মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, রাত ৮টার দিকে বিরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশের রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ জালালকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জালালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডাদেশ দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা