,

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে ঢাকায় ঋত্বিক-জ্যাকুলিন

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন ঋত্বিক-জ্যাকুলিন। শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকায় আসেন এই তারকা জুটি।

 

রাত নয়টায় মঞ্চে উঠার কথা রয়েছে ঋত্বিকের। মঞ্চ মাতাবেন আধা ঘণ্টা। তার আগে মঞ্চে উঠবেন বলিউডের আরেক তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের এ অভিনেত্রী বিপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছিলেন। বিদেশি এ দুই তারকা শিল্পীর সঙ্গে বিপিএলের মঞ্চে উঠবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে।

 

 

বিকেল চারটায় শুরু হবে কনসার্ট। এই কনসার্টের শুরুতেই থাকবেন নৃত্যশিল্পী মৌ। এরপর বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড চিরকুট ও এলআরবি (আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ডদল) বিপিএলের মঞ্চ মাতাবেন। দুই ব্যান্ডের হাইভোল্টেজ পারফরম্যান্সের পর মঞ্চে আসবেন মমতাজ।

 

 

রাত আটটায় বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর চলবে লেজার শো। এরপর আরেকবার মঞ্চে আসবেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও ঋত্বিক রোশন। তাদের পারফরম্যান্সের পর আতশবাজি পোড়ানো হবে।

 

 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের গেট বিকেল সাড়ে তিনটায় খুলে দেওয়া হবে। আয়োজকদের দাবি, এবারের অনুষ্ঠানের টিকিট বিগত দুই আসরের থেকে বেশি বাজারে ছাড়া হয়েছে। যার পরিমাণ চার-পাঁচ হাজার। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক’তে কোনো ছাড় না দেওয়ায় কনসার্টের বাজেট ধরা হয়েছে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ