,

নবীনগরে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতের হামলায় ছোটন সাহা (৪০) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রীও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। নিহত ছোটন সাহা মাঝিয়ারা গ্রামের নিথিল সাহার ছেলে। তিনি মাঝিয়ারা বাজারেই রড-সিমেন্টের ব্যবসা করতেন বলে জানা গেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম জানান, শুক্রবার ভোররাতে একদল সশস্ত্র ডাকাত মাঝিয়ারা গ্রামে ব্যবসায়ী ছোটন সাহার বাড়িতে হানা দেয়। এ সময় ছোটন ডাকাতদের দেখে চিৎকার শুরু করলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ডাকাতরা ছোটনের স্ত্রীর হাত-পা বেঁধে বাড়ি থেকে নগদ টাকা ও কিছু স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায়। ওসি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ