,

শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল স্বাভাবিক

news-image

ঘন কুয়াশায় পৌনে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়।


এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে পারাপারের অপেক্ষায় ফেরিঘাটে আটকা পড়ে শত শত যানবাহন।


বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকে। এমন পরিস্থিতে ঝুঁকি এড়াতে রাত ৩টা থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। এতে মাঝ নদীতে নোঙর করে আটটি ফেরি। এগুলোতে ছিল পণ্য ও যাত্রীবাহী শতাধিক যানবাহন।


বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, মাওয়া-কাওরাকান্দি নৌপথে অনেক ডুবোচর আছে। ঘন কুয়াশায় এগুলোতে ফেরি আটকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কাটার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল স্বাভাবিক হয়।


এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে কুয়াশা কাটতে শুরু করায় সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরুর ঘোষণা দেয় বিআইডব্লিউটিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে