,

বিশ্বাস করলে আলিঙ্গন কর

news-image

চোখ-বাঁধা অবস্থায় এক মুসলিম যুবক দাঁড়িয়ে আছেন। তার কাছে দুটি প্ল্যাকার্ড। একটিতে লেখা : ‘আমি একজন মুসলমান। কিন্তু আমাকে সন্ত্রাসী বলা হয়েছে।’ অন্যটিতে লেখা : ‘আমি তোমাদের বিশ্বাস করি। তোমরা কি আমাকে বিশ্বাস কর? যদি কর, আমাকে আলিঙ্গন কর।’ প্যারিসের রাস্তায় এভাবে ফরাসিদের প্রতি আবেদন জানালেন একজন মুসলিম যুবক। এ অভিনব কাজে যুবককে বিশ্বাসের আলিঙ্গনে আবদ্ধ করেছেন অনেকেই। ইউটিউবে প্রকাশ করা হয়েছে ওই ঘটনার ভিডিও। খবর টাইমস অব ইন্ডিয়ার।


প্যারিসে সন্ত্রাসী হামলার দিন কয়েক পরে শহরের প্লেস অব রিপাবলিকের কাছে শোকার্ত জনতার মাঝে ব্যতিক্রমী ওই ঘটনাটি ঘটে। ওই ব্যক্তিকে আশাহত করেননি প্যারিসবাসী। শোকার্ত মানুষ তার দিকে দৃষ্টি দিয়েছে। তার দিকে এগিয়ে গেছে। একে একে তারা ওই মুসলিম যুবকের কাছে গিয়ে আলিঙ্গন করেছেন তাকে। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকে। পরে চোখের কাপড় সরিয়ে অজ্ঞাত ওই মুসলিম যুবক তাকে আলিঙ্গন করা সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সবাইকে একটি বার্তা দেয়ার জন্য এটা করেছি আমি। আমি একজন মুসলিম। কিন্তু তার মানে এই নয় যে, আমি একজন সন্ত্রাসী। আমি কখনো কাউকে হত্যা করিনি।’ ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যের জন্য তার গভীর অনুভূতির কথাও জানান যুবক। তিনি আরও বলেন, মুসলমান মানেই সন্ত্রাসী নয়। একজন মুসলিম কখনো কাউকে হত্যা করতে পারে না। ধর্মে তা নিষিদ্ধ।
গত শুক্রবার প্যারিসের বিভিন্ন স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হয়। ওইসব হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে