,

‘যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

news-image

যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, 'অন্যায়ের কাছে মাথা নত না করা ঈমানি দায়িত্ব। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের কঠোর হাতে দমন করা হবে। একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার যে সূর্যকে ছিনিয়ে আনা হয়েছে তা কখনো অস্তমিত হবে না।' বৃহস্পতিবার নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে হরতালবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। মহিউদ্দিন চৌধুরী বলেন, 'যুদ্ধাপরাধীদের বিচার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতির বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।'
 
সমাবেশে মহানগর আ' লীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, 'যারা যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর নিয়ে উপহাস করেছিল তাদের মুখে চুনকালি পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন তার নির্বাচনী অঙ্গীকার কখনো অপূর্ণ থাকবে না। যতই বাধা-বিপত্তি আসুক না কেন তিনি দেশকে যুদ্ধাপরাধীমুক্ত করবে।' তিনি আরো বলেন, 'বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা এখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। খুব দ্রুত আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবো। এতে কোনো সন্দেহ নেই।'
 
সংগঠনের আইন বিষয়ক সম্পাদক অ্যাড, শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. সুনীল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা