বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দা উঠছে আজ

news-image

 

বাংলাদেশের মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের নাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। আর শেষ হবে ভারতের সুপারস্টার ঋত্বিক রোশনের নাচ ও আতশবাজিতে। মাঝে অবশ্য শীতের লু হাওয়াকে উত্তপ্ত করে তুলবেন ভারতের আরেক সুপারস্টার লঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দিস। বাংলাদেশের সংগীত তারকা মমতাজ বেগমের সঙ্গে সুরের জাদু ছড়াবেন আরেক ভারতীয় সংগীত তারকা  কৃষ্ণকুমার করুনাথ (কেকে)। এ ছাড়া বাংলাদেশের ব্যান্ড দল এলআরবি ও মাইলসও থাকছে অনুষ্ঠানে। রাত ৮টায় উদ্বোধনী ভাষণ দিবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আছে লেজার শোর ব্যবস্থাও। তবে যে দলগুলো নিয়ে বিপিএলের তৃতীয় আসর মাঠে গড়াবে তাদের নিয়ে অনুষ্ঠানে কোন সময় রাখা হয়নি। 


গতকাল বিকালে বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয় ডিবিএল গ্রুপের নাম। বিজিএমইএ ভবনে বিকালে এক সংবাদ সম্মেলনে উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তুলে ধরেন গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল। তিনি সাধারণ দর্শকদের এই অনুষ্ঠানে উপস্থিতির বিষয়ে বলেন, ‘আমরা একদিন এগিয়ে এনে শুক্রবার অনুষ্ঠানটি করছি। কারণ আমরা চাই যেন সাধারণ মানুষ এই অনুষ্ঠানটি দেখতে পারে। তাই গ্যালারির জন্য আমরা কোন সৌজন্যমূলক টিকিট রাখিনি।’ তবে জানা গেছে গ্যালারির জন্য রাখা হয়েছে মাত্র ৫ হাজার টিকিট। অনুষ্ঠানের সূচি নিয়ে শেখ সোহেল বলেন, ‘অনুষ্ঠানের জন্য গেইট খুলে দেয়া হবে বিকাল ৩টায় আর মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টা থেকে। বাংলাদেশের মডেল মৌ অনুষ্ঠানের শুরু করবেন। আর অনুষ্ঠান শেষ হবে ঋত্বিকের নাচের পর আতশবাজি দিয়ে। এরই মধ্যে ভারত থেকে সংগীত তারকা কেকে চলে এসেছেন। আর আজ সকাল সাড়ে ৯টয় বিমানবন্দরে নামবেন ঋত্বিক রোশন। আপনারা জানেন যে সে ভারতেই এ ধরনের অনুষ্ঠান করেন না। কিন্তু শুধু মাত্র বিপিএল ও বাংলাদেশের ক্রিকেটের জন্য বাংলাদেশে আসতে রাজি হয়েছে। আমরা আশা করি অনুষ্ঠান খুব ভাল ভাবেই সম্পন্ন হবে।’ 


সূচি অনুযায়ী ৫টায় চিরকুট, ৬টায় এলআরবি, সাড়ে ৬টায় মমতাজ, ৭টায় কেকে, ৮টায় বিসিবি সভাপতির ভাষণ। পরে জ্যাকুলিন, ঋত্বিক রওশান পারফর্ম করবেন।  মাঝে লেজার শো ও শেষে হবে আতশবাজি। এই অনুষ্ঠানের জন্য খরচ হচ্ছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা। তবে এনবিআরকে মোটা অঙ্কের ট্যাক্স দিতে হচ্ছে বলে টাকার অঙ্কটা অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানান শেখ সোহেল। তিনি বলেন, ‘আমরা প্রথমে বলেছিলাম অনুষ্ঠানের জন্য খরচ হবে ২ থেকে আড়াই কোটি টাকা। এখন এনবিআর আমাদের কাছ থেকে অনেক বড় অঙ্কের ট্যাক্স নিচ্ছে যে কারণে আমাদের খরচটা বেড়ে গেছে। প্রায় সাড়ে তিন কোটি টাকা হয়তো শেষ পর্যন্ত খরচ হবে। সঠিক অংকটা অনুষ্ঠান শেষ হলেই বলতে পারবো।’ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল-৯। 


বিপিএলের তৃতীয় আসরের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২২শে নভেম্বর। কিন্তু গতকাল দেখা যায় এই অনুষ্ঠানের জন্য মিরপুর শেরে বাংলা মাঠ জুড়ে করা হয়েছে মঞ্চ। এ ছাড়া মাঠের মধ্যে বসার জন্যও করা হচ্ছে চেয়ারের ব্যবস্থা। মূলত অনুষ্ঠান শেষে এই সব সরিয়ে নিয়ে মাঠ খেলার জন্য প্রস্তুত করতে একদিন সময় নেয়া হয়েছে। তবে আন্তর্জাতিক এই ক্রিকেট ভেন্যুতে এই ভাবে বাঁশপুঁতে ও লোহার চেয়ার দিয়ে অনুষ্ঠানের আয়োজন কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও রয়েছে ক্রিকেটবোদ্ধাদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া।

 

 

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান