,

সালাউদ্দিন কাদেরকে নিয়ে কেরিকে ম্যাককেইনের চিঠি

news-image

সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন এফ কেরিকে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি অন আর্মড সার্ভিসেসের চেয়ারম্যান জন ম্যাককেইন ও র‌্যাঙ্কিং মেম্বার জ্যাক রিড। সম্প্রতি লেখা এক চিঠিতে তারা বলেন, বাংলাদেশে বর্তমান সরকারের অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট নিয়ে আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করতে আমরা আপনাকে লিখছি। সালাউদ্দিন কাদের চৌধুরী তার বিরুদ্ধে আনিত অভিযোগে দোষী না নির্দোষ তা নিয়ে উল্লেখযোগ্য সন্দেহ থাকা সত্ত্বেও অত্যাসন্ন মৃত্যুদণ্ডের মুখোমুখি রয়েছেন।


মি. চৌধুরীকে বিচার ও দণ্ডিত করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ১৯৭১ সালে দেশটির স্বাধীনতা যুদ্ধে সংঘটিত অপরাধের বিচার করার উদ্দেশ্যে এ ট্রাইব্যুনাল গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। তবে, আসামিপক্ষের বিরুদ্ধে প্রক্রিয়াগত পক্ষপাতের জন্য আইসিটির ব্যাপক সমালোচনা করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান ও র‌্যাংকিং মেম্বার হিসেবে আমরা এসব ঘটনাপ্রবাহে উদ্বিগ্ন। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য সহায়তার সমর্থন দিয়ে এসেছি। দেশটির মানুষের বিরাট প্রয়োজনকে স্বীকৃতি দিয়ে আসছি। এছাড়াও প্রতিরক্ষা ও সামরিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বলিষ্ঠ সম্পর্ককে সমর্থন দিয়েছি। কিন্তু আমাদের প্রত্যাশা আমাদের অংশীদাররা মানবাধিকার আর ন্যায়বিচারের বুনিয়াদি মূলনীতির প্রতি সম্মান দেখাবে।

একইসঙ্গে, মি. চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করার দিকে আর কোন পদক্ষেপ বিলম্ব করতে, তার মামলা নিবিড়ভাবে পুনর্নিরীক্ষণ করতে এবং আইসিটির পক্ষপাতহীনতা এবং যথাযথ প্রক্রিয়ার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে চাপ দেয়ার জন্য আমরা আপনাকে আহ্বান জানাই। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর বিলম্ব করতে কমিটি অন দ্য জুডিশিয়ারি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশনস সাব-কমিটির র‌্যাঙ্কিং মেম্বার প্যাট্রিক লিহি চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে