,

আগামীকাল দেশে ফিরছেন খালেদা জিয়া

news-image

চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গতকাল বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১শে নভেম্বর শনিবার বিকাল ৫টায় এমিরেটস এয়ারলাইনসযোগে স্বদেশ প্রত্যাবর্তন করবেন। তিনি তার চিকিৎসা সম্পন্ন না করেই দেশে ফিরছেন।

দেশের ক্রান্তিকাল, সংকটকাল বিবেচনা করে সম্পূর্ণ সুস্থ না হয়েই তিনি দেশে ফিরছেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার, সহ-আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের একই কথা বলেন।

দলীয় সূত্র জানায়, আজ শুক্রবার লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। উল্লেখ্য, চোখ ও পায়ের চিকিৎসার জন্য গত ১৬ই সেপ্টেম্বর লন্ডন যান খালেদা জিয়া। সেখানে তিনি তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কিংসটনের বাসায় ওঠেন। সেখানেই এবারের কোরবানির ঈদ কেটেছে তার। লন্ডনে বিএনপির আয়োজনে দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বক্তব্যও দিয়েছেন। চিকিৎসাজনিত কারণে কয়েকবার ফেরার বিলম্ব হওয়ার পরিপ্রেক্ষিতে ‘খালেদা জিয়া আদৌ ফিরবেন কি না’ এ ব্যাপারে সরকারের তরফে নানা তির্যক বক্তব্য আসে।

তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে দেশে ফিরছেন তিনি। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে গুলশান কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে। কার্যালয়ের নিরাপত্তা বেষ্টনীতেও লাগানো হচ্ছে রং। কার্যালয়ের এক কর্মকর্তা জানান, চেয়ারপারসন দেশে আসছেন। তিনি দীর্ঘদিন কার্যালয়ে আসেননি। তাই একটু পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। দেয়ালেও রং করা হচ্ছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা