,

উচ্চ রক্তচাপ কমাতে চান, তাহলে খাবেন যে খাবারগুলো

news-image

স্বাস্থ্য ডেস্ক : বিশ্বের প্রাপ্তবয়স্ক প্রতি তিনজনের একজন উচ্চ রক্তচাপে ভোগেন। অনেকেই জানেন না তাদের উচ্চ রক্তচাপ রয়েছে, কারণ সবসময় এর উপসর্গ নাও দেখা দিতে পারে।

প্রতি বৎসর ৯০ লাখের অধিক মানুষ মারা যায় উচ্চ রক্তচাপজনিত কারণে। সংখ্যাটা শুনে ভয় পেলেন বা চিন্তায় পড়ে গেলেন? ভয়ের কারণ নেই।

মুম্বাই হেলথি লিভিং ডায়েট ক্লিনিকের জ্যৈষ্ঠ ডায়েটিশয়ান ও ডায়াবেটিস পরামর্শক সুনীতা পাথানিয়া কিছু মজাদার ও উপকারী পরামর্শ দিয়েছেন যা আপনাদের রক্তচাপ কমাতে কার্যকরী ভূমিকা রাখবে।

কলা: আপনি যদি উচ্চ রক্তচাপ কমাতে চান, তাহলে কলা খান। কারণ সস্তা ও সহজলভ্য এই ফলটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা আপনার রক্তচাপ দুই থেকে তিন পয়েন্ট কমাতে সহায়তা করবে। তাছাড়া, স্ট্রোকের ঝুঁকি কমাবে কলা।

সুনীতা বলেন, কলা একটি উৎকৃষ্ট ফল। কলার পটাসিয়াম আপনার কিডনিকে সাহায্য করে রক্তপ্রবাহ থেকে সোডিয়াম বের করে দিতে। ক্ষুদ্র রক্তকণিকাকে শিথিল করে এবং ধমনীর প্রাচীরকে আরও কার্যকরীভাবে কাজ করতে সহায়তা করে।

পাস্তুরিত দুধ: প্রতিদিন এক গ্লাস পাস্তুরিত দুধ পান আপনার রক্তচাপ কমাতে ভাল ভূমিকা রাখবে। পাস্তুরিত দুধে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে, যা আপনার রক্তচাপ কমাবে এবং হাড় গঠনে সহায়তা করবে। তাছাড়া, কার্ডিওভ্যাসকুলারের বিভিন্ন রোগের ঝুঁকি কমায়।

তরমুজ: তরমুজ শুধু গ্রীষ্মের তাপদাহে আপনাকে তরতাজা করে না বরং আপনার হৃদপিণ্ডের সুস্থ্যতাও কাজ করে। তরমুজে আঁশ, লাইকোপেনেস, ভিটামিন-এ এবং পটাসিয়াম থাকে যা রক্তচাপ কমাতে সহায়তা করে।

কমলা: সবচেয়ে বেশি ভিটামিন সমৃদ্ধ ফল। কমলার ভিটামিন সি ও আঁশ আপনার রক্তচাপ কমাতে সাহায্য করবে।

কালো চকলেট: চকোলেট প্রেমিকরা আনন্দ করতে পারেন। এক টুকরো কালো চকোলেট আপনার উচ্চ রক্তচাপ কমিয়ে দিতে পারে। চকোলেটের মধ্যে ফ্ল্যাভোনয়েডস নামক প্রাকৃতিক উপাদান থাকে যা রক্তনালী সম্প্রসারণ করে।

সুনীতা এ সম্পর্কে বলেন, কালো চকোলেটে প্রায় ৫০ থেকে ৭০ শতাংশ কোকো থাকে।

সূর্যমুখীর বীজ: সূর্যমুখীর বীজ ভিটামিন-ই, ফলিক অ্যাসিড, প্রোটিন এবং আঁশ সমৃদ্ধ। একমুঠো সূর্যমুখীর বীজ রক্তচাপ কমাতে এবং হৃদপিণ্ডকে সুস্থ্য রাখতে সহায়তা করে।

খাদ্যশস্য: খাদ্যশস্য সমৃদ্ধ সকালের নাশতা যেমন, সিরিয়ালস (একধরনের খাবার), যবের খাবার সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যবের খাবার বা আটা আপনাকে দীর্ঘক্ষণ ক্ষুধামুক্ত রাখবে শুধু তাই নয় বরং আপনার রক্তচাপও কমাবে।

শাক: বিভিন্ন ধরনের শাকে হৃদপিণ্ডের জন্য উপকারী উপাদান থাকে। শাকে ক্যালরি কম থাকে, আঁশ বেশি থাকে। তাছাড়া পটাসিয়াম, ফোলেইট এবং ম্যাগনেসিয়াম থাকে। যা আপনার উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করবে।

মিষ্টি আলু: মিষ্টি আলু পটাসিয়াম সমৃদ্ধ। যা সোডিয়ামের পরিমাণ কমিয়ে রক্তচাপ কমায়।

আঙ্গুরের জুস: কাজ বা ব্যায়াম শেষে একগ্লাস আঙ্গুরের জুস আপনার রক্তচাপ কমাতে সহায়তা করবে। আঙ্গুরের জুসে পলিফেনল থাকে যা নাইট্রিক অ্যাসিড তৈরি করে রক্তনালীকে পাতলা করে। তাছাড়া মটরশুঁটিও উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা