,

রুদ্ধদ্বার বৈঠক কারাগারে , ফটকে সাঁজোয়াযান

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বকশিবাজারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বাইরে ‘বাংলাদেশ কারা অধিদপ্ত’রে রুদ্ধদ্বার বৈঠক করেছেন কারা কর্তৃপক্ষ। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের রিভিউ’র কপি প্রকাশের পর তারা এই বৈঠক করেন।

 

বৃহস্পতিবার বিকালে কপি প্রকাশের পর সন্ধ্যা সাড়ে সাতটার সময় বৈঠকে বসেন উর্দ্ধতন কর্মকর্তারা। অপরদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে একটি আর্মড পারসোনাল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে। রাত ৮টার দিকে এই সাঁজোয়া গাড়িটি কারা ফটকে অবস্থান নেয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে উপস্থিত ছিলেন- কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দিন, কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি ঢাকা) গোলাম হায়দর, কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি সদর দপ্তর ) ফজলুল কবির ও সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। সরকারের নির্বাহী আদেশ আসা মাত্রই কীভাবে ফাঁসির রায় কার্যকর করা সম্ভব হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় হবে সে বিষয়েই গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানায় ওই সূত্রটি।

 

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে থাকা এক সংবাদ কর্মী ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একটি আর্মড পারসোনাল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাড়িটি সেখানেই অবস্থান করবে। পাশাপাশি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য।

 

এদিকে রাত ৯টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায়ের কপি নিয়ে কারাগারে পৌঁছেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কর্মকর্তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুইভাগে সাকা চৌধুরী ও আলী আহসান মুজাহিদকে রায়ের কপি পড়ে শুনিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে