বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়াবেটিস ও ক্যানসার থেকে বাচাঁবে পেয়ারা

news-image

স্বাস্থ্য ডেস্ক: পেয়ারার গুণের কথা শুনেছেন অনেক। তবে এত গুণের কথা জানতেন কি? ডায়াবেটিস থেকে কোষ্ঠকাঠিন্য, হার্ট থেকে ব্রেনের খেয়াল রাখে পেয়ারা। কমায় ক্যানসারের ঝুঁকিও। জেনে নিন পেয়ারার এমনই এক ডজন গুণ।
১। রোগ প্রতিরোধক- পেয়ারার প্রচুর পরিমাণ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
২। ক্যানসার- ভিটামিন সি ও পলিফেনল অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। ক্যান্সারের ঝুঁকি কমে।
৩। ডায়াবেটিস- পেয়ারায় ফাইবার বেশি, গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে পেয়ারা।
৪। হার্ট- শরীরের সোডিয়াম, পটাশিয়াম ব্যালান্স ঠিক রেখে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড মাত্রা নিয়ন্ত্রণে রাখে পেয়ারা। ফলে হার্ট থাকে সুস্থ।
৫। কোষ্ঠকাঠিন্য- কোষ্ঠকাঠিন্য থাকলে রোজ একটা করে পেয়ারা অবশ্যই খান।
৬। দৃষ্টিশক্তি- দৃষ্টিশক্তি ভাল রাখতে পেয়ারা অব্যর্থ। গাজরের মতো ভিটামিন এ-তে ভরপুর না হলেও পেয়ারা খেলে চোখ ভাল থাকে।
৭। গর্ভাবস্থায়- পেয়ারায় থাকা ভিটামিন বি-৯ ও ফলিক অ্যাসিড গর্ভস্থ শিশুর স্নায়ুর বিকাশে সাহায্য করে।
৮। সর্দি কাশি- ভিটামিন সি ও আয়রন প্রচুর পরিমাণে থাকার কারণে ডাঁসা পেয়ারা গলা, ফুসফুসে জমে থাকা কফ সারাতে সাহায্য করে।
৯। দাঁত ব্যথা- পেয়ারার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দারুণ। ফলে জীবাণুর মোকাবিলা করে দাঁত ব্যথা কমাতে সাহায্য করে। ফোলা মাড়ি বা মুখের আলসারেও ভাল কাজ করে পেয়ারা।
১০। ব্রেন- পেয়ারায় রয়েছে ভিটামিন বি থ্রি ও বি সিক্স। মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে মস্তিষ্ক সচল থাকে।
১১। স্ট্রেস- অনেক গুণের মধ্যে পেশির শিথিলতা বাড়িয়ে রিল্যাক্স করতেও সাহায্য করে পেয়ারা। শরীরচর্চা বা কাজের পর পেয়ারা খেলে তাই স্ট্রেস দূর হবে সহজে।
১২। ওজন- পেয়ারা হজম ক্ষমতা যেমন বাড়ায় তেমনই কমলা, আপেল, আঙুরের মতো ফলের থেকে পেয়ারায় গ্লুকোজের পরিমাণও কম থাকে। ফলে ওজন কমাতেও সাহায্য করে পেয়ারা।-আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান