,

সদর উপজেলা কমপ্লেক্সকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে-মোকতাদির চৌধুরী এম.পি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা,  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, আইন শৃংখলা বিঘ্নকারী কাউকে ছাড় দেওয়া হবেনা।
তিনি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন,যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদ ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর বিচারের রায় নিয়ে কেউ যাতে অরাজকতা ও বিশৃংলার সৃষ্টি করতে না পারে সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে।
তিনি বিভিন্ন এলাকার সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মোকতাদির চৌধুরী এম.পি আগামী তিন ডিসেম্বর সদর উপজেলার পশ্চিমাঞ্চলের শালগাঁওয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা চলাকালে আইনশৃংখলাসহ সকল কাজে সহায়তার জন্য পুলিশ বিভাগ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন। তিনি বলেন, ইজতেমায় আসা মুসল্লিরা যেন কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশী টহল আরো জোরদার করার জন্য পুলিশ বিভাগকে নির্দেশ দেন। তিনি বলেন, সদর উপজেলা পরিষদের নিরাপত্তা রক্ষার্থে সদর উপজেলা কমপ্লেক্সকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈনুদ্দিন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, মশিউর রহমান সেলিম, মোঃ তাজুল ইসলাম, জায়েদুল করিম কালামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও আইন-শৃংখলা কমিটির সদস্যগন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা