,

ফ্রান্সে তিন মাসের জরুরি অবস্থা

news-image

ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এ ব্যাপারে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রস্তাবের অনুমোদন দেন ফরাসি সংসদ সদস্যরা।এর আগে পার্লামেন্টে কথা বলার সময় ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস হুঁশিয়ারি দেন, জঙ্গিরা ফের ফ্রান্সে হামলা চালাতে পারে। এবার তারা রাসায়নিক বা জীবাণু অস্ত্রের ব্যবহার করতে পারে।শুক্রবারের (১৩ নভেম্বর) প্যারিস হামলা প্রসঙ্গে তিনি বলেন, এ হামলার পরিকল্পনা করা হয় সিরিয়া ও বেলজিয়ামে।এর আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও পার্লামেন্টে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কথা বলেন।



দেশটির সংবিধান অনুযায়ী, সংকটময় অবস্থায় প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন। তবে এর মেয়াদ ১২ দিনের চেয়ে বেশি করতে হলে ফরাসি পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে।



শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এসব হামলায় শতাধিক নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন আরও তিন শতাধিক। এ ঘটনার পরপরই জরুরি অবস্থা জারি করেন ফ্রাঁসোয়া ওলাঁদ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা