,

জামায়াতের হরতালে গণপরিবহন চলছে

news-image

জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। হরতালের শুরু থেকে সারা দেশে এর তেমন কোনো প্রভাব লক্ষ করা যায়নি বা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গতকাল দলের ওয়েবসাইটে হরতালের ঘোষণা দেয় জামায়াত।

হরতালের শুরুতে সকাল ৬টা থেকে রাজধানীর অভ্যন্তরীণ সব রুটে অন্যান্য দিনের মতোই যান চলাচল করতে দেখা গেছে। কোথাও মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। রাজধানী থেকে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল করছে।

সকালে রাজধানীর কল্যাণপুর, গাবতলীসহ অন্যান্য বাস টার্মিনাল ঘুরে জানিয়েছেন, সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে গণপরিবহন চলাচল করছে। তবে তা অন্যান্য দিনের তুলনায় কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা বাড়ছে।


এদিকে, হরতালকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব-পুলিশের পাশাপাশি গত রাত থেকেই বিজিবি মোতায়েন করা হয়েছে। পল্টনে আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা