,

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সামাজিক যোগাযোগের সব মাধ্যম

news-image

প্রযুক্তি ডেস্ক : দেশে শুধু ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ ও ভাইবারই নয়, সামাজিক যোগাযোগের সব মাধ্যমই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের ‘সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে’ এসব অ্যাপস বা সার্ভিস বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
বুধবার সন্ধ্যায় বিটিআরসির সচিব সারোয়ার আলম বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ইন্টারনেট ব্যবহার করে যেসব মেসেজিং অ্যাপস চালানো যায়, সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সর্বোচ্চ মহল থেকে এই নির্দেশনা এসেছে। যাঁরা দেশের নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো দেখে থাকেন, তাঁরাই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন।’
ফেসবুক, ভাইবার, হ্যাংআউট, লাইন, ইমো, মেসেঞ্জার, হোয়াটস অ্যাপসহ ৯-১০টি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান বিটিআরসির সচিব।
তবে কবে নাগাদ এসব অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম চালু করা হবে এমন প্রশ্নের জবাবে সচিব জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সরকারের নির্দেশ পেলে আবার এসব যোগাযোগের মাধ্যম চালু করে দেওয়া হবে।

 

এনটিভি

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা